খেলা

মুশফিকের সেঞ্চুরিতে ডিপিএল-এ আবাহনীর শুভ সূচনা 

ক্রীড়া প্রতিবেদক:

ডিপিএল এর শুরুটা ভালোই করল ঢাকা আবাহনী। প্রথমে মুশফিকের দুরন্ত সেঞ্চুরি, এরপর মেহেদী হাসান রানার বল হাতে ঘূর্ণি। আর তাতেই ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে শক্তিশালী আবাহনীর কাছে ৮১ রানের বিশাল ব্যবধানে হেরে গেল পারটেক্স স্পোর্টিং ক্লাব।

শুরুতে ব্যাট করতে নেমে মুশফিকের ১২৪ বলে ১২৭ রানের ওপর ভর করে ৭ উইকেট হারিয়ে ২৮৯ রান তোলে আবাহনী। ১১টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মারও ছিল মুশফিকের ব্যাটে।

জবাব দিতে নেমে আবাহনীর স্পিনার মেহেদী হাসান রানার ঘূর্ণি তোপের মুখে পড়ে পারটেক্স। ৯.৪ ওভার বল করে ৫৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।

মূলত তার ঘূর্ণিতেই কুপোকাত হয়ে যায় পারটেক্স। যার ফলে ৪৮.৪ ওভারেই ২০৮ রানে অলআউট হয়ে যায় তারা।

এরফলে ৮১ রানের দারুণ এক বড় জয় নিয়েই উদ্বোধনী ম্যাচে মাঠ ছাড়লো আবাহনী ক্লাব লিমিটেড।

দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিয়ে ম্যাচ সেরা হন আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহীম।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা