জাতীয়

মুজিববর্ষ উদযাপনে বহুমুখী আয়োজনে খুলনা

খুলনা প্রতিনিধি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য খুলনায় বর্ণিল আয়োজনের প্রস্তুতি চলছে। সরকার আগামী ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ সাল পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেছে। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস বিবেচনায় নিয়ে আগামী ১০ জানুয়ারি সারাদেশে একযোগে মুজিববর্ষের ক্ষণগণনার শুভসূচনা করা হবে।
জাতীয় কর্মসূচির পাশাপাশি খুলনায় ‘চাইল্ড ইন্টিগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরাম’-এর ব্যবস্থাপনায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খুলনা জেলা স্টেডিয়ামে ১০ জানুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে ‘কাউন্টডাউন প্রথম প্রহরে মুজিববর্ষ’ সূচনা করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রামান্যচিত্র প্রদর্শনসহ আরও অনেক আয়োজন। সকাল সাড়ে দশটায় খুলনা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধুর জন্মসন ১৯২০ সংখ্যাকে গুরুত্ব দিয়ে ১৯২০ শি, ১৯২০ জন আলেম এবং গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধারা মুজিবকোট পরে একসাথে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পাঠ করবেন।
মুজিববর্ষে তরুণ প্রজন্মকে খেলায় উদ্বুদ্ধ করতে মুজিববর্ষে খুলনায় একটি ক্রিকেট টুর্নামেন্ট ও একটি টেনিস টুর্নামেন্টেরও আয়োজন করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাইকেল র‌্যালিও।
এছাড়া মুজিববর্ষে খুলনার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রæপ পরীক্ষার ব্যবস্থা থাকবে। পরিবেশ সুরক্ষায় ‘পরিচ্ছন্ন খুলনা, পরিবেশ দূষণমুক্ত খুলনা’ কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোক্তা ঋণ মেলার’ও আয়োজন করা হচ্ছে। পাপাপাশি খুলনায় চলমান ‘গ্রীন বেল্ট’ কর্মসূচির আওতায় মুজিবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। শিশু-কিশোরদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে বই পড়া কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন থাকবে বছরজুড়ে। মুজিববর্ষ উপলক্ষে এরইমধ্যে পুরো খুলনা নগরী সেজে উঠেছে বর্ণিল সাজে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা