সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা আলিয়া ব্রিটিশ রেসিং ড্রাইভার ক্রিস্টোফার লিওনেল (ক্রিস) ফ্রগ্যাটকে বিয়ে করেছেন। গত ৭ আগস্ট কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে ইসলামি রীতি ও মালয় রাজপরিবারের ঐতিহ্য মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রাজকন্যা ইলিয়ানা পাহাংয়ের বর্তমান সুলতান এবং মালয়েশিয়ার সাবেক রাজা (২০১৯–২০২৪) আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তাফা বিল্লাহ শাহের কন্যা।

জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে সুলতান আবদুল্লাহ, পাহাংয়ের ক্রাউন প্রিন্স টেংকু হাসানাল ইব্রাহিম আলম শাহ, পাহাংয়ের মুখ্যমন্ত্রী ওয়ান রোসদি ওয়ান ইসমাইল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানের মতো দেশি-বিদেশি বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

বিয়ের অনুষ্ঠানে ইসলামি রীতির পাশাপাশি মালয় রাজপরিবারের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রথা পালন করা হয়। আনুষ্ঠানিকতার আগে ক্রিস ফ্রগ্যাট নামাজ আদায় করেন। এরপর আংটি বদল, বিয়ের উপহার প্রদান ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে নবদম্পতির ওপর পানি ছিটিয়ে আশীর্বাদ জানানোর ঐতিহ্যবাহী ‘মেরেনজিস’ প্রথা পালন করা হয়।

অনুষ্ঠানে রাজকন্যা ইলিয়ানা বিখ্যাত ডিজাইনার রাদজুয়ান রাদজিউইলের তৈরি বিশেষ গাউন পরেন। তার সাজের অন্যতম আকর্ষণ ছিল পাহাং রাজপরিবারের ঐতিহ্যবাহী মূল্যবান ‘কুইন আজিজাহ’স ডায়মন্ড টিয়ারা’।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

বক্স অফিসে ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে বক্স অফ...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) ব...

১০ কর্মদিবসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানকে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

এশিয়ান গেমসের জন্য তরুণদের নিয়ে আফগানিস্তানের দল

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের প্রাধান...

খেলোয়াড়দের কৃতিত্ব দিলেন তামিম

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা