প্রবাস

মালয়েশিয়ায় আটকে পড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি পর্যটক এবং দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালিত হবে। বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে আগামী ২২ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বোয়িং-৭৭৭/৭৮৭) ঢাকা-কুয়ালালামপুর - ঢাকা রুটে পরিচালনা করার পরিকল্পনা করা হচ্ছে।

জানা গেছে, করোনাভাইরাস এর জন্য টানা লকডাউনের মধ্যে রয়েছে মালয়েশিয়া। এই লকডাউন চলবে আগামী ৯ জুন পর্যন্ত। গত দুই মাস ধরে বিমান চলাচল বন্ধ।

বিমান চলাচল কবে নাগাদ শুরু হতে পারে তা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। বিদেশি যাত্রীদের মালয়েশিয়ায় যাওয়া আসার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। তবে কোনো বিদেশি নাগরিক চাইলে সরকারের শর্ত মেনে নিজ নিজ দেশে ফিরতে পারবেন।

সূত্র জানায়, ফ্লাইটের সম্ভাব্য তারিখ ২২ মে (আবহাওয়া, যাত্রীর সংখ্যা, বিমান প্রাপ্যতা এবং অন্য যে কোন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ফ্লাইটের তারিখ পরিবর্তনশীল)। টিকিটের দাম ওয়ান ওয়ে আনুমানিক ৩৫ হাজার টাকা যা এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। আগ্রহী যাত্রীকে নিচের লিংকের মাধ্যমে নিবন্ধন করতে হবে- https://www.baf.mil.bd/bafwt/tickets.php

তবে এই মুহূর্তে কোন টাকা পরিশোধ করতে হবেনা।

প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করার পর 'বুক নাউ' বাটনটিতে ক্লিক করলে একটি বুকিং নম্বর পাওয়া যাবে। ওই বুকিং নম্বরটি সংরক্ষণ করে পরবর্তীতে পেমেন্ট করার সময় রেফারেন্স হিসেবে ব্যবহার করলে নতুন ভাবে আর তথ্য পূরণ করতে হবে না।

ফ্লাইটের সময় চূড়ান্ত হলে যাত্রীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস করে অথবা ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আসন সংখ্যা সীমিত থাকার কারণে আগের বুকিং নম্বর ধারীকে টিকেট কেনার সময়ে অগ্রাধিকার দেওয়া হবে।

বিস্তারিত জানা যাবে-বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট, ঢাকা ক্যান্টনমেন্ট, ই-মেইল: [email protected] মোবাইল: 01769993390, 01769993392, 01769993394, 01769998536, 01769993343 টেলিফোন : 02-55060000 এক্সটেনশন : 3395 এই নাম্বারে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা