বাণিজ্য

মার্চ থেকে বাড়ছে বিদ্যুতের দাম

নিজস্ব প্রতিবেদক:

পাইকারি ও খুচরা বিদ্যুতের দাম এবং বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী মার্চ মাস থেকে এ বাড়তি দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পাইকারিতে প্রতি ইউনিট ৪ দশমিক ৭৭ বেড়ে ৫ দশমিক ১৭ টাকা আর খুচরায় প্রতি ইউনিট ৬ দশমিক ৭৭ থেকে বেড়ে ৭ দশমিক ১৩ টাকা করা হয়েছে। এ হিসাবে পাইকারিতে বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ আর খুচরায় বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ।

এছাড়াও বিদ্যুতের সঞ্চালন মূল্যহার গড়ে ০ দশমিক ২৭৮৭ টাকা/ বিদ্যুৎ বিতরণ ব্যয় কিলোওয়াট ঘণ্টা প্রতি (কি.ও.ঘ) ৫ দশমিক ৩ শতাংশ বাড়িয়ে ০ দশমিক ২৯৩৪ টাকা করা হয়েছে। নতুন এ বিদ্যুতের দাম আগামী মাস থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এ সময় বিইআরসি সদস্য মো. মকবুল ই-ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক এবং রহমান মোর্শেদ।

গত ২৮ নভেম্বর থেকে কাওরানবাজারে অবস্থিত বিইআরসি কার্যালয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ (পিডিবি) ছয়টি বিতরণ কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের দাম পরিবর্তনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আবেদন পর্যালোচনা করে ১৯ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করেছে বিইআরসি মূল্যায়ন কমিটি। কিন্তু দ্রব্যমূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির বিষয়টি মাথায় রেখে বিদ্যুতের দাম না বাড়ানোর অনুরোধ করেন শুনানিতে অংশ নেয়া বক্তারা।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের নভেম্বরে পাইকারি বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ায় সরকার। চলতি বছরের জুলাইয়ে বিদ্যুৎ খাতের জন্য গ্যাসের দাম ৪১ শতাংশ বাড়ানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা