আন্তর্জাতিক

মসজিদে নববী খুলে দেওয়ার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনার সংক্রমণ রোধে বন্ধ হওয়া মদিনার মসজিদে নববী খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সৌদি আরবের রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সৌদিয়া টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রবিবার (৩১ মে) থেকে এই মসজিদটি খুলে দেওয়া হবে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে আরোপিত লকডাউনে মসজিদটি বন্ধ ঘোষণা করেছিল সৌদি আরব কর্তৃপক্ষ। তবে লকডাউন শিথিলের অংশ হিসেবে এ পদক্ষেপের ঘোষণা এল।

জানা গেছে, ধারণ ক্ষমতার ৪০ শতাংশ মুসল্লি উপস্থিত হতে পারবে মসজিদে নববীতে। রবিবার ফজরের নামাজ থেকেই চালু হচ্ছে মসজিদটি।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জেরে মসজিদে নববী থেকে সব ধরনের কার্পেট সরিয়ে নেওয়া হয়েছে। সে কারণে এখন থেকে মুসল্লিরা মার্বেলের মেঝেতে নিজেদের সঙ্গে আনা জায়নামাজে নামাজ আদায় করবেন।

নামাজ পড়ার সময় অবশ্য করোনাভাইরাস সংক্রান্ত সতর্কতা মেনে চলার নির্দেশনা রয়েছে। মুসল্লিদের মাস্ক পরে থাকতে হবে, শারীরিক দূরত্ব বজায় রেখে কাতারে দাঁড়াতে হবে এবং নামাজ পড়তে আসার সময় নিজের জায়নামাজ নিয়ে আসতে হবে। সূত্র: আল আরাবিয়্যাহ

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

টঙ্গীবাড়িতে কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠ উদ্বোধন

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন ক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা