সারাদেশ

ভৈরবে পুলিশ কর্মকর্তা আক্রান্ত, ৬ ডাক্তার ও ১৫ পুলিশ  কোয়ারেন্টাইনে

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব থানার একজন পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

৯ এপ্রিল বৃহস্পতিবার ভৈরব থেকে সন্দেহভাজন ৫ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে তাদের মধ্য ভৈরব থানার এক উপ পরিদর্শকের দেহে করোনা পজিটিভ ধরা পড়ে।

আক্রান্ত হবার পর তাকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে ভৈরব করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহম্মদ।

তবে তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন তার সঠিক বিবরণ এখনো জানা যায়নি। তিনি যে এলাকায় বসবাস করতেন ওই এলাকার একটা গলিসহ বসবাসকারী ভবন, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি হাসপাতালের দুটি ওয়ার্ডকে লকডাউন করাসহ ৬ ডাক্তারসহ ১৫ পুলিশ সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুরো ভৈরবের সাথে অন্যান্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

করোনা শনাক্ত হওয়া পুলিশ কর্মকর্তা ২ মাস পূর্বে অষ্টগ্রাম থানা থেকে বদলি হয়ে ভৈরব থানায় আসেন। তিনি কমলপুর এলাকায় একটি ভবনের বসবাস করতেন।

৪দিন আগে জ্বর, সর্দি কাশি নিয়ে প্রথমে চন্ডিবেড় এলাকার একটি প্রাইভেট ক্লিনিকের শরণাপন্ন হন। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ না হত্তয়ায় পরে ভৈরব উপজেলা সরকারী হাসপাতালের ডাক্তারের কাছে চিকিৎসা নেন।

এসময় ডাক্তারদের সন্দেহ হলে গতকাল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হলে রিপোর্টে পজিটিভ ধরা পরে। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের জরুরি সভায় ভৈরবসহ কিশোরগঞ্জ জেলাকে লকডাউন করা হয় এবং তার সংস্পর্শে আসা ৬ ডাক্তার ও ১৫ পুলিশ সদস্য সহ ২১ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বন্ধ করা হয়েছে একটি ফার্মেসী, বেসরকারি মডার্ন ডায়াগনষ্টিক সেন্টার ও সরকারি হাসপাতালের দুটি ওয়ার্ডসহ তার বাসবাসের স্থান কমলপুর এলাকার একটি গলি ও একটি ভবন। সীমিত করা হয়েছে জনসাধারণের চলাচল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা