ছবি: সংগৃহিত
জাতীয়

ভারত থেকে আমদানি ২ দশমিক ৩ টন কাঁদুনে গ্যাস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে ২ দশমিক ৩ টন টিয়ার গ্যাস শেল আমদানি করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর থেকে চালানটি খালাস করে কঠোর নিরাপত্তার মধ্যে যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিচালক) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে ১৪৫টি কাঠের বাক্সে করে দুই দশমিক শূন্য তিন টন কাঁদুনে গ্যাস আনা হয়েছে। বন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় শুল্ক ও আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে চালানটি খালাস করা হয়।

খালাস শেষে ঢাকা মেট্রো-ন-১৯-৩৭৫৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়। আগামী ৯ আগস্ট সেখান থেকে চালানটি ঢাকায় নেওয়া হবে বলে জানানো হয়েছে।

চালানটির নিরাপত্তায় বেনাপোল বন্দর থেকে শার্শা পর্যন্ত দায়িত্ব পালন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পরে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

২৭ আগস্ট শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বাংলাদেশে ভ্রমণে ‘উচ্চ সতর্কতা’ জারি রাখল কানাডা

বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে কানাডা স...

পিরোজপুরে নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধানমালা দ্রুত চূড়ান্তের দাবিতে স্মারকলিপি

খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬ দ্রুত চূড়ান্ত...

রপ্তানি বহুমুখীকরণে হালাল ইকোসিস্টেম গড়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রচলিত রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন সম্ভাবনাময় খাতে বাংলাদেশের মনো...

আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমার সহধর্মিণী: মির্জা ফখরুল

স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন বিএন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা