খেলা
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক

বিশ্বকাপ চলাকালীন ফুটবলকে বিদায় গুইলার্মো ওচোয়ার

স্পোর্টস ডেস্ক

মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গুইলার্মো ওচোয়া বিশ্বকাপ চলাকালীন বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন ।

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৭৭তম মিনিটে বদলি হিসেবে নেমে ফুটবলকে বিদায় জানান তিনি।

২০০৪ সালে ক্লাব আমেরিকার হয়ে অভিষেকের পর থেকেই নিজের অসাধারণ প্রতিভার জানান দেন ওচোয়া। মাত্র ১৯ বছর বয়সেই দুর্দান্ত রিফ্লেক্স ও ধারাবাহিক পারফরম্যান্সে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। ক্লাব আমেরিকার জার্সিতে খেলেই ২০০৭ সালে মহাদেশের সেরা গোলরক্ষকের স্বীকৃতি পান।

দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপেও নিজের ছাপ রেখেছেন ওচোয়া। ফ্রান্সের আজাসিও, স্পেনের মালাগা ও গ্রানাডা, বেলজিয়ামের স্ট্যান্ডার্ড লিয়েজ, ইতালির সালার্নিতানা এবং পরবর্তীতে এভিএস ও এইইএল লিমাসলের হয়ে খেলেছেন তিনি। বিভিন্ন ইউরোপীয় ক্লাবের হয়ে খেলা একমাত্র মেক্সিকান গোলরক্ষক হিসেবে অনন্য এক রেকর্ডও গড়েছেন।

ক্লাব ক্যারিয়ারে জিতেছেন লিগা এমএক্স, কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ, ক্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস এবং বেলজিয়ান কাপের শিরোপা। তবে ওচোয়াকে অমর করে রেখেছে জাতীয় দলের জার্সিতে তার অবদান। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি।

ফুটবল বিশ্বকাপে বয়স্ক ফুটবলারের তালিকায় ছিলেন গুইলার্মো ওচোয়া। ১৩ জুলাই, ১৯৮৫ সালে জন্ম নেওয়া এই গোলরক্ষক ইতোমধ্যে ৪০ বছর পার করেছেন।

বিদায়ী ম্যাচে ৭৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন গুইলার্মো ওচোয়া। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই ভেন্যুতেই প্রথম ম্যাচ খেলেছিলাম। এখানেই শেষ ম্যাচ খেললাম। এর থেকে ভাল আর কী হতে পারে। দুর্দান্ত একটা ক্যারিয়ার শেষ হল। সকলকে অনেক ধন্যবাদ।’

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের দাবিতে চাঞ্চল্য

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সর্বোচ্চ ভবনগুলোর একটি ‘সিটিক টাওয়ার&rsq...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

তিন জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও সামগ্রিক আবহাওয়ায় পরিবর্তনের আভাস...

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের দাবিতে চাঞ্চল্য

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সর্বোচ্চ ভবনগুলোর একটি ‘সিটিক টাওয়ার&rsq...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা