আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫ জন 

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়। ধ্বংসস্তূপের নিচে এখনও বিপুলসংখ্যক মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ধারণা করছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং তা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ভবনধসের পর উদ্ধারকর্মীরা বিভিন্ন এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতাল, উদ্ধারকেন্দ্র এবং দুর্ঘটনাস্থলের আশপাশে জড়ো হয়েছেন বহু মানুষ। আহতদের অনেককে স্ট্রেচারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসি–র প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার কার্যক্রম তুলনামূলক ধীরগতিতে চলছে। অনেক মানুষ এখনও ধসে পড়া ভবনের ভেতরে আটকা রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, পর্যাপ্ত সহায়তা দ্রুত পৌঁছাচ্ছে না।

অন্যদিকে হোর্হে রদ্রিগেজ ক্ষয়ক্ষতির সর্বশেষ তথ্য তুলে ধরে জানান, মৃতের সংখ্যা ১৬৪ থেকে বেড়ে ১৮৮ জনে পৌঁছেছে। আহতের সংখ্যাও প্রায় এক হাজার থেকে বেড়ে ১ হাজার ৫২০ জন হয়েছে। এছাড়া অন্তত ২০০ জন বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। প্রায় ২৫০টি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

সূত্র: এবিএস-সিবিএন নিউজ

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা