জাতীয়

বাড়ির মালিক ঝামেলা করলে ব্যবস্থা: আতিক

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের চিকিৎসক-নার্সসহ জরুরি সেবাদানকারীরা। করোনা সংক্রামক ব্যাধি হওয়ায় সেবাদানকারী এই মানুষেরা হয়রানির শিকার হচ্ছেন তাদের বাড়ির মালিকদের কাছে।

তবে যে বাড়ির মালিকেরা এমন কাজ করছেন তাদের হুঁশিয়ার করেছেন ঢাকা উত্তর সিটির নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

চিকিৎসক-নার্সসহ জরুরি সেবাদানকারীরা বাড়ি মালিকের দ্বারা হয়রানির শিকার হলে সিটি করপোরেশনে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটির এই নবনির্বাচিত মেয়র।

শুক্রবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, যারা এই সংকটময় পরিস্থিতিতে মানুষের সেবা করে যাচ্ছেন, চিকিৎসক-নার্সদের তো জায়গা দিতেই হবে। এ সময় যারা অন্যান্য সমাজসেবামূলক কাজে সংশ্লিষ্ট আছেন, তাদেরও সহযোগিতা করছে না। আমাদের সঙ্গে বিডিক্লিনের কিছু যুবক-তরুণ কাজ করে। তাদের বাড়িওয়ালারা নাকি রাতে বাসায় গেলে ঝামেলা করে।

তিনি আরো বলেন, যারা এ ধরনের কাজ করছেন তাদের ব্যাপারে সিটি করপোরেশনে অভিযোগ জানাতে পারবেন ভুক্তভোগীরা। এসব বাড়ি মালিকদের তালিকা তৈরি করা হবে। প্রয়োজনে এদের হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে দেব। তাদের বাড়ি থেকে কোনো ময়লা অপসারণ করা হবে না।

আতিকুল ইসলাম আরও বলেন, আমি প্রয়োজনে তিতাস, ডিপিডিসি, ডেসকোর সঙ্গে কথা বলব। যেন তাদের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা