রাজনীতি

প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী ‘কোভিড-১৯’ এ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জনে। এ অবস্থায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে দেশে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

দলের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ মার্চ শনিবার সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় ব্রিফিংকালে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ সরকার নানা পদক্ষেপ নেবে। এরইমধ্যে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।

পরে করোনাভাইরাস বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, সারা বিশ্বে শনিবার পর্যন্ত এ রোগে ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে ৭২ হাজার ৫৩১ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ৬৭ হাজার ৮৪৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা