আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীকে ‘গার্ড অব ডিজঅনার’ দেখিয়ে চিকিৎসকদের মৌন প্রতিবাদ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনা প্রতিরোধে বলতে গেলে পুরোপুরি ব্যর্থ হয়েছে বেলজিয়ামের প্রধানমন্ত্রী সোফি উইলমেস। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় স্বাস্থ্যকর্মীদের তিরস্কারের মুখে পড়তে হয়েছে তাকে। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রথমবারের মত রাজধানী ব্রাসেলেসের সেন্ট পিটার হাসপাতালে যান সোফি উইলমেস। তিনি গাড়িতে করে যখন হাসপাতালের রাস্তা দিয়ে ভেতরে ঢোকেন তখন চিকিৎসাকর্মীরা ঘুরে পৃষ্ঠ প্রদর্শন করে ‘গার্ড অব ডিজঅনার’ দেন তাকে।

প্রতিবাদী ডাক্তাররা জানিয়েছেন, করোনা সামলানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায়, এবং সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের কর্মঘণ্টা বাড়ানোয় তারা এভাবে প্রধানমন্ত্রীকে পৃষ্ঠ প্রদর্শন করেন।

চিকিৎসকদের কাছে ‘অপমানিত’ হওয়ার পর উইলমেস নিজেকে সামলে নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, আমি মনে করছি এই প্রতিবাদের অর্থ আলোচনায় বসার আহ্বান। মহামারির পর সবই পাল্টে যাবে।

উল্লেখ্য যে, বেলজিয়ামে এখন পর্যন্ত ৫৫ হাজার ২৮০ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজার ৫২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা