জাতীয়

দেশে ফিরলেন আটকে পড়া আরও ৭৩ জন

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের প্রভাবে কলকাতায় আটকে পড়া ৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন।

১ মে শুক্রবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বার্তায় আরো জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা-ঢাকা একটি বিশেষ ফ্লাইটে ৭৩ বাংলাদেশি যাত্রী বিকেল ৪টা ১০ মিনিটে শাহজালালে অবতরণ করেন। আটকে পড়াদের ফিরিয়ে আনতে ধাপে ধাপে বিমানের আরো কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে ।

উল্লেখ্য, গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে করোনাভাইরাসের কারণে লকডাউন চলছে। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় আকাশ পথে যোগাযোগ ব্যবস্থাও।

এর ফলে বর্হিবিশ্বে অনেক বাংলাদেশি আটকে পড়েন। এরপর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা