জাতীয়

আজ থেকে ৩ রুটে চলবে কাঁচামালবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক:

দেশের ৩টি রুটে কাঁচামালবাহী বিশেষ ট্রেন আজ শুক্রবার (১ মে) থেকে চালু করতে যাচ্ছে সরকার। করোনার পরিস্থিতিতে চলমান লকডাউনের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাবারের যোগান ঠিক রাখতে সরকার এসব ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

লাগেজ ভ্যান দিয়ে মালবাহী এই ট্রেনগুলো চালু হবে বলে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয় সূত্রে তথ্য গেছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বলেন, ঢাকা–চট্টগ্রাম ও ঢাকা–জামালপুর পথে প্রতিদিন লাগেজ ভ্যান চলাচল করবে। আর তিনদিন চলবে ঢাকা–যশোর পথে। কী পরিমাণ মালামাল ব্যবসায়ীরা আনতে চান তার ওপর নির্ভর করবে ট্রেন কতটা লম্বা হবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানা যায়, লাগেজ ভ্যান ট্রেনের মাধ্যমে শাক-সবজি, ফলমূলের পাশাপাশি মাছ-মুরগিও আনা নেওয়া করা যাবে। আগে বিভিন্ন মেইল ও লোকাল ট্রেনে যাত্রীবাহী বগির সঙ্গে এক বা একাধিক লাগেজ ভ্যান যুক্ত করে দিয়ে মালামাল পরিবহন করা হতো। এখন এসব ভ্যান জোড়া দিয়ে একটা পার্সেল ট্রেন বানিয়ে চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে সাধারণ ছুটি। প্রথম দফায় ছুটি ঘোষণার পর পরই গত ২৫ মার্চ থেকে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। এ সময় কিছু কিছু মালবাহী ট্রেন চালু রাখা হয়। এসব ট্রেন দিয়ে মূলত সরকারের খাদ্যপণ্য ও জ্বালানি তেল আনা নেওয়া হতো।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা