ঝালকাঠির রাজাপুরে নুরে আলম কাগজী নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতসহ বিবস্ত্র অবস্থায় মরদেহটি উদ্ধার হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের দক্ষিণ কাঠিপাড়া এলাকার কতবেলতলায় ওই থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরে আলম উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকার আফসার আলী কাগজীর ছেলে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত গভীর রাতে তাঁকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি এসআরবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে হত্যার সাথে জড়িতদের নাম এবং কারণ এখনও উদঘাটন করা সম্ভব হয়নি জানিয়ে পুলিশ জানায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাননিউজ/বান্না