জাতীয়

ছুটিতে সরকারি চাকুরেদের কর্মস্থলে অবস্থানের নির্দেশ

সান নিউজ ডেস্ক:

করোনা ভাইরাস সংক্রমণ রোধে জরুরি পরিস্থিতিতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে বলা হয়েছে।

আজ ২৪ মার্চ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটি বা বন্ধকালীন সময় অবশ্যই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। এই ছুটি বা বন্ধ সরকারি-বেসরকারি অফিস আদালতের জন্য প্রযোজ্য। স্বাস্থ্যসেবা, সংবাদপত্রসহ অন্য জরুরি কার্যাবলীর ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয়।

নির্দেশনায় আরো বলা হয়, এই বন্ধ ঘোষণা করা হয়েছে জনগণকে ব্যাপকহারে পারস্পরিক মেলামেলা বা সংস্পর্শে এসে রোগ বিস্তার করা থেকে বিরত রাখার জন্য। সেজন্য সর্বসাধারণকে এই সময়ে বাইরে যাওয়া বা ভ্রমণ করা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হচ্ছে।

ওষুধ বা খাদ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয়সহ অন্য শিল্প-কারখানা, প্রতিষ্ঠান, বাজার, দোকানপাট নিজস্ব ব্যবস্থাপনায় চলবে জানিয়ে বলা হয়েছে, গণপরিবহন ব্যতীত অন্য জরুরি পরিবহন যেমন, ট্রাক, কার্গো, অ্যাম্বুলেন্স ও সংবাদপত্রবাহী গাড়ি ইত্যাদি যথারীতি চলবে।

এর আগে সোমবার নভেল করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিন দেশের সরকারি-বেসরকারি অফিসে ছুটি ঘোষণা করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা