সারাদেশ
করোনা পরিস্থিতি

ঘরমুখো মানুষের ঢল বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সামাজিক দূরত্ব নিশ্চিতে সাধারণ ছুটি বৃদ্ধিসহ চলাচলে বিধিনিষেধ কঠোর করলেও ঘরমুখো মানুষের ঢল কমেনি।

সোমবার (১৮ মে) শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন সকাল থেকেই ঘাট এলাকায় ঈদের ছুটিতে বাড়ি ফেরা হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, ঘাটে যানবাহনের পাশাপাশি যাত্রীদের চাপ অনেক। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা থেকে যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল ও অটোরিকশায় চেপে ঘাটে আসছেন। এমনকি রাতের বেলায় যাত্রীরা ট্রাকে করেও ঘাটে পৌঁছেছেন।

‘ঘাটে ফেরি ভেড়ার সঙ্গে সঙ্গে হাজারো যাত্রী গাদাগাদি করে ফেরিতে চরছেন। সামাজিক দূরত্ব উপেক্ষা করেই তারা নদী পারাপার করছেন।’

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ম্যানেজার ম্যারিনা আহামদ আলী বলেন, কর্তৃপক্ষ ৪টি ফেরি চলাচলের নির্দেশ দিয়েছে। ওইসব ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে এখন যেমন চাপ রয়েছে বেলা বাড়ার সাথে সাথে তা কমে যাবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হজক্যাম্পে ইসলামী ব্যাংকের বিশেষ হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপ...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা