স্বাস্থ্য

গণস্বাস্থ্যে হবে করোনা পরীক্ষা, সবার জন্য উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক:

মরণঘাতী করোনাভাইরাসের নমুনা শনাক্ত পরীক্ষা আগামী মঙ্গলবার (২৬ মে) থেকে শুরু করতে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। রাজধানী ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে করোনার পরীক্ষা শুরু হবে। সবাই সেখানে গিয়ে পরীক্ষা করাতে পারবেন।

শনিবার (২৩ মে) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অনুমোদন তো আমাদের আছেই। তারা তো আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। আমাদের হাসপাতালকেও অনুমোদন দিয়েছে। সেটার বলেই আমরা করছি।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ‘বিএসএমএমইউতে আমাদের উদ্ভাবিত কিটের সক্ষমতা যাচাইয়ের যে পরীক্ষা চলছে, আমার মনে হয় না তারা ঈদের আগে সেটার ফলাফল দিতে পারবে। সেজন্য ঈদের পরে শুরু করছি আমাদেরটা। আমরা আর অপেক্ষা করব না।

তিনি আরো বলেন, আমরা মঙ্গলবার (২৬ মে) থেকে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করছি। ওই দিন থেকে ঢাকা ও সাভার দুই জায়গায়ই শুরু করব। দুটো টেস্টই হবে এন্টিজেন্ট ও এন্টিবডি। লালা ও রক্ত দুটোই লাগবে পরীক্ষার জন্য। যে কোনো ব্যক্তি এসে পরীক্ষা করে নিতে পারবে।’

এখনও কিটের আনুষ্ঠানিক অনুমোদন না হওয়ার বিষয়ে জানতে চাইলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘হাসপাতালের প্যাথলজির পরীক্ষা কী সরকার বাধা দিতে পারবে? অনুমোদন হয়নি, সেটা তারা কোর্টে গিয়ে করবে। আমাদের হাসপাতাল তো ড্রাগের (ওধুষ প্রশাসন অধিদফতরের) অধীনে না। তারা নথি দিলে সরকারকে উত্তর দেব। বিএসএমএমইউর অনুমোদন তো আমাদের আছেই।’

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী গণঅধিকারের জসিম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে বিএনপির...

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না এমন...

নির্বাচনী প্রচারণাকে ঘিরে মিরপুরে বিজিবি মোতায়েন

রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নি...

নিরাপত্তা সংকটে আমির হামজার ওয়াজ মাহফিল স্থগিত

নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ/তাফসি...

তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতা ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা