রাজনীতি

খালেদা জিয়া: মুক্তির সময়সীমা বৃদ্ধির উদ্যোগ

নিউজ ডেস্কঃ

দুই বছর এক মাস ১৬ দিন পর শর্ত সাপেক্ষে জেল থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর নির্বাহী আদেশের মেয়াদ শেষ হলেই আবার কারাগারে ফিরে যেতে হবে তাকে। তবে এর মধ্যে মুক্তির সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করবেন কিনা এ নিয়ে কিছুটা সক্রিয় হয়েছেন বেগম জিয়া।

বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্রে জানা যায়, বেগম জিয়া নিজেই সব কিছু করছেন। ইতোমধ্যেই দলের আইনজীবীদের সাথে এ বিষয়ে আলোচনা করেছেন তিনি। এবং মামলার আইনি দিকটি পর্যালোচনা করার ব্যাপারেও নির্দেশ দিয়েছেন তিনি।

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, যেহেতু তিনি সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়েছেন, সেহেতু তাকে আবারও সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই সময়সীমা বাড়াতে হবে। পরিবারের পক্ষ থেকে সরকারের নিকট আবেদন করে সময়সীমা বৃদ্ধি নিশ্চিত করতে হবে। তবে করোনা পরিস্থিতি যদি আগামী সেপ্টেম্বর পর্যন্ত অনিশ্চিতই থাকে, তাহলে সেক্ষেত্রে এ বিষয়টি সরকারি উদ্যোগেই করা হতে পারে বলে মনে করছেন অনেক আইনজীবী।

এ ব্যাপারে খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘দেশে হঠাৎ করোনা সংক্রমণের কারণে, নিরাপত্তার কথা মাথায় রেখেই ম্যাডামকে মুক্তি দেওয়া হয়েছে। করোনার কারণে ভালো চিকিৎসার ব্যবস্থা করা যায়নি। তার চিকিৎসা সম্পূর্ণ হয়নি। স্বাভাবিক কারণে প্রয়োজনবোধে আবারও সরকার সময় বৃদ্ধি করতে পারে মানবিক কারণে। তবে এটার জন্য আবেদন করতে হবে। যেহেতু তার মুক্তির প্রক্রিয়াটি নির্বাহী আদেশে হয়েছে, সে কারণে আবারও আবেদন করার মধ্য দিয়ে সময় বাড়ানোর অনুরোধ করতে হবে।’

বিএনপির বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত কয়েকদিনে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি দলের খোঁজ খবর নিচ্ছেন। নেতা কর্মীরা আশা করছেন অচিরেই তাদের নেত্রী দলের ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দেবেন। এমনটার ইঙ্গিতও পাওয়া গেছে ইতিমধ্যেই। বিশেষ করে ঈদের দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে মিডিয়ায় যে বার্তা তিনি দিয়েছেন তার মধ্যেই রাজনীতি নিয়ে বেগম জিয়ার পরবর্তী চিন্তা প্রকাশ পায়।

তবে মুক্তি নিয়ে কি হবে না হবে সে বিষয়ে খালেদা জিয়ার মেঝো বোন সেলিমা ইসলাম জানান, ‘পারিবারিকভাবে বিষয়টি নিয়ে আমরা এখনো তেমন ভাবিনি। কয়েকদিন ধরে আমি তার বাসায় যেতে পারছি না।’

তবে তিনি বলেন, এখনো কিছুটা সময় আছে, এরমধ্যে আলাপ হবে নিশ্চয়ই।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

গুগল ভিডস দিয়ে তৈরি হবে এআই ভিডিও

এআই ভিডিও তৈরির চাহিদাকে পুঁজি করে টেক জায়ান্ট গুগল তাদের এআই ভিডিও অ্যাসিস্...

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল ঘিরে মহিষ ভোজের আয়োজন

মাদারীপুরের শিবচরে বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে ভোজ...

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বিশ্বকাপের মঞ্চে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফাইনালের অপেক্ষায় লিওন...

শিবচরে এমপি জেরিন খানকে গণসংবর্ধনা 

মাদারীপুর ১, ২ ও ফরিদপুর ১ (দায়িত্বপ্রাপ্ত) মহিলা আসনের সংসদ সদস্য এবং কেন্দ্...

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি রুহুল আমিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বকুলতলা গ্রাম থেকে ইয়াবা সেবনের সময় একজনকে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা