বিনোদন

কণিকার মাধ্যমেই কি চার্লস করোনায় সংক্রমিত!

বিনোদন ডেস্ক:

বলিউডের সংগীতশিল্পী কণিকা কাপুরকে নিয়ে বিতর্ক চলছেই। সর্বশেষ অভিযোগ উঠেছে, ব্রিটেনের প্রিন্স চার্লসের করোনায় আক্রান্তের পেছনেও নাকি তিনি দায়ী!

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে এমনটাই বলছেন সবাই। ছবিতে দেখা গেছে কণিকা কাপুর প্রিন্স চার্লসের সঙ্গে খোশ মেজাজে গল্প করছেন। এমনকি তিনি তার সঙ্গে করমর্দনও করেন।

করোনা ভাইরাসে আক্রান্ত এই শিল্পী লন্ডন থেকে দেশে ফিরেও একের পর এক পার্টি করে বেড়াচ্ছেন। এ নিয়ে তুমুল সমালোচিত হচ্ছেন কণিকা।

‘সর্বনাশ! এই মেয়ে তো প্রাচ্য থেকে পাশ্চাত্য রোগ ছড়িয়ে বেরিয়েছে’, এমন সব মন্তব্যই এখন শোনা যাচ্ছে নেট দুনিয়ায়।

বেশ কিছুদিন আগে লন্ডনেও গিয়েছিলেন কণিকা। যেখান থেকে তিনি নিজেই সংক্রামিত হয়েছেন। তাহলে কি বলিউড গায়িকা কণিকার জন্যই বাকিংহাম প্যালেসে থাবা বসাতে পেরেছে এই ভাইরাস? এমন প্রশ্ন উঠছেই! কিন্তু আদৌ কতটা সত্যি এই তথ্য?

নেটিজেনদের একাংশের দাবি, লন্ডনে থাকাকালীনই বাকিংহাম প্যালেসের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড গায়িকা কণিকা কাপুর। সেখানেই তাকে প্রিন্স চার্লসের সঙ্গে বাক্যালাপ সারতে দেখা যায়। তার একদম কাছাকাছি প্রায় এক হাত দূরত্বে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন প্রিন্স।

স্বাভাবিকভাবেই, নেটিজেনদের মনে এখন প্রশ্ন উঁকি দিয়েছে, তাহলে কি কণিকাই দায়ী ব্রিটিশ রাজপরিবারের অন্যতম অভিভাবক প্রিন্স চার্লসের করোনা সংক্রমণের জন্য?

বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের একাংশ বলছে, কণিকার সংস্পর্শে এসেই যে বাকিংহাম প্যালেসে করোনা থাবা বসিয়েছে কিংবা মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রিন্স চার্লস, এসব তথ্য ভুয়া। মোটেই সত্য নয় এ কথা।

এমনকি তাদের দাবি, গায়িকা কণিকা কাপুর এবং চার্লসের এই ছবি অনেক পুরনো। বর্তমানে দু’জনেই করোনা সংক্রমিত হওয়ায় ভাইরাল হয়েছে ওই ছবি।

প্রসঙ্গত, গত ২০ মার্চ কণিকার কোভিড-১৯ সংক্রমণের খবর প্রকাশ্যে আসে লখনউয়ে টেস্ট করানোর পর। বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টিনে না গিয়ে দিব্যি পার্টি করার জন্য গায়িকার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলাও। বর্তমানে লখনউতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অন্যদিকে, প্রিন্স চার্লসও এখন স্কটল্যান্ডের প্যালেসে আইসোলেশনে চিকিৎসার মধ্যে রয়েছেন। তবে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কণিকার সঙ্গে প্রিন্স চার্লসের এই ছবি যে আগেকার, তা অনেকটাই নিশ্চিত।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা