ছবি: সংগৃহিত
সারাদেশ

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছবি ও ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে গালাগালি, মারধরের চেষ্টা এবং পরবর্তীতে সংবাদের তথ্য প্রকাশ করলে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি নম্বর- ১৩৯২, তারিখ: ৩১/০৭/২০২৬।

সাধারণ ডায়েরি ও স্থানীয় সূত্রে জানা যায়, দৈনিক মানবকণ্ঠ ও সাপ্তাহিক যুগের খবর পত্রিকার উলিপুর প্রতিনিধি মো: নুরবক্ত আলী গত ৩০ জুলাই রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের চৌমহনী বাজার জামে মসজিদ ও মাদরাসা সংলগ্ন এলাকায় র্দীঘদিন থেকে সরকারি নিয়ম অমান্য করে গভীর রাতে পরিচালিত হয়ে আসা একটি স-মিলের ছবি ও ভিডিও চিত্র ধারণ করেন।

পরবর্তীতে রাত আনুমানিক ৮:০০ ঘটিকায় চৌমহনী বাজারে নুরবক্ত আলীর নিজস্ব দোকানে প্রবেশ করে অভিযুক্ত মো: হাবিবুর । সংবাদ সংগ্রহের বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়ে তিনি সাংবাদিক নুরবক্ত আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে মারপিট করার জন্য উদ্যত হন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে বিবাদী মারধর করতে না পেরে স-মিল বিষয়ে কোনো প্রকার সংবাদ প্রকাশ করলে ভুক্তভোগী সাংবাদিককে মারপিটসহ খুন-জখম করার হুমকি প্রদান করেন।

ঘটনার পর নিরাপত্তা ও ভবিষ্যতের আইনি সুবিধার কথা বিবেচনা করে ভুক্তভোগী সাংবাদিক উলিপুর থানায় মো: হাবিবুর রহমানের বিরুদ্ধে লিখিত আবেদন জানালে পুলিশ সাধারণ ডায়েরি হিসেবে তা নথিবদ্ধ করে।

এবিষয়ে সমিল মালিক হাবিবুর রহমান বলেন, ছোট একটা কাঠের গুল ছিল সেটি রাতে কাটার সময় ঐ সাংবাদিক মিলের ছবি ভিডিও করে নিয়ে যান। পরে আমি জানতে পেরে তার দোকানে গিয়েছিলাম সেখানে তার সাথে তর্ক-বিতর্ক হয়েছে মাত্র।

উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক জানান, অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) মো: শাহাদত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা