সারাদেশ
ঘূর্ণিঝড় আম্পান

উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত, লোকালয়ে ঢুকছে পানি

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় 'আম্ফান'এর প্রভাবে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খুলনার কয়রার দক্ষিণ বেদকাশী আংটিহারা ও গোলখালি এলাকায় পাউবো’র বেড়িবাঁধ ছাপিয়ে লোকালয়ে ঢুকতে জোয়ারের পানি। সেখানকার প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাৎক্ষণিক ভাবে বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করেছে।

স্থানীয়রা জানান, পানির চাপ এতটাই বেশি যে বেড়িবাঁধ যে কোন সময় ভেঙ্গে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। সংস্কারের অভাবে খুলনার কয়রায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে প্রায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ। উপজেলার জোড়শিং বাজারসহ কয়েকটি এলাকায় বেড়িবাঁধের মাটি নদীতে বিলীন হয়ে গেছে। লোকালয়ে ঢুকতে শুরু করেছে পানি।

কয়রার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শামসুর রহমান বলেন, বেড়িবাঁধের নাজুক অবস্থা সম্পর্কে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)কে আগেই জানানো হয়েছিল। কিন্তু তারা গুরুত্ব দেয়নি। এখন হুমকির মুখে সাধারণ মানুষ।

ভোলায় ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জোয়ারে চরফ্যাশন উপজেলার ঢালচর ও চর পাতিলা এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৫ হাজার মানুষ।

ভোলার জেলা প্রশাসন মাসুদ আলম ছিদ্দিক জানান, দ্বীপ জেলা ভোলার ২১টি ঝুঁকিপূর্ণ দ্বীপচর থেকে ৩ লাখ ১৬ হাজার বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া এক লাখ ৩৬ হাজার গবাদিপশুকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। করোনার কারণে নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি আশ্রয়কেন্দ্রে গড়ে ২০০ জন করে রাখা হয়েছে।

বাগেরহাট, সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে।সুন্দরবন সংলগ্ন চুনা, খোলপেটুয়া, মাংলঞ্চ ও যমুনা নদীতে পানি বৃদ্ধি পায়।

উপকূলীয় এলাকায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা দয়ালের ‘মাদক সাম্রাজ্য’

রাজনৈতিক পটপরিবর্তনের পর পুরনো গডফাদাররা পালালেও তাদের শূন্যস্থান পূরণে সময় ল...

শেখ হাসিনাসহ ৪১ আসামির তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন...

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৮

ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার পশ্চিমে মস্কো ও তামবভ অঞ...

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

তুরস্ক সরকারের বিশেষ আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে রোববার (১৯ জুলাই) তুরস্...

ইরানে মার্কিন হামলার অষ্টম দিন

টানা ৮ দিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অষ্টম দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা