আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ব্রিটিশ দূতাবাস বন্ধ ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তর কোরিয়ায় অবস্থিত ব্রিটিশ দূতাবাস। পিয়ংইয়ং থেকে দূতাবাসকর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, এক টুইটে ব্রিটিশ দূত কলিন ক্রুকস বলেন, ২৭ মে থেকে সাময়িকভাবে পিয়ংইয়ংয়ে অবস্থিত দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর কোরিয়া ত্যাগ করেছেন দূতাবাসের সব কর্মীরা।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়,দেশটিতে প্রবেশে বিধিনিষেধ থাকায় দূতাবাসের কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ছে।

এদিকে দক্ষিণ কোরিয়ার এনকে নিউজ জানায়, ফ্লাইট বন্ধ থাকায় স্থল সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করেছেন ব্রিটিশ কূটনীতিকরা।

করোনা ভাইরাসে রোধে দেশের সব সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। বিদেশিদের কয়েক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করছে দেশটি। তবে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্তের খবর এখনও পাওয়া যায়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা