আন্তর্জাতিক

ইসরায়েলি বর্বরতায় মুখ খুলল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে ফিলিস্তিনিদের অধিকারের ‌‘গুরুতর লঙ্ঘনের’ ঘটনায় অবশেষে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ ফিলিস্তিনে এক সপ্তাহ ধরে ইসরায়েল যে বর্বর হামলা চালিয়ে আসছে তার নিন্দা জানিয়েছেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের অধিকারের গুরুতর লঙ্ঘনের ঘটনায় রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের নিন্দা জানিয়েছেন। অবিলম্বে ইসরায়েলি সামরিক অভিযানের অবসানে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন সৌদি আরবের এই মন্ত্রী।

রোববার জেরুজালেম ও গাজা উপত্যকায় ইসরায়েলের গত এক সপ্তাহের টানা হামলার ঘটনায় বিশ্বের ৫৭টি মুসলিম দেশের সংগঠন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি অনলাইন বৈঠকে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ এ আহ্বান জানিয়েছেন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইসলামি পবিত্র স্থানগুলোর মর্যাদার লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেমে তাদের বাড়িঘর থেকে ইসরায়েলের উচ্ছেদের নিন্দা জানান।
গাজা উপত্যকায় বিপজ্জনক উত্তেজনা ও সামরিক অভিযান অবিলম্বে বন্ধ, ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, রোববার ভোরের দিকে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর আবারও বর্বর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ৮ শিশুসহ ২৬ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৪ জনে পৌঁছেছে।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে যুক্তরাষ্ট্রের নিন্দায় চীন : এদিকে, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বে ইসরায়েলের প্রতি পক্ষপাতিত্বের কারণে যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে চীন। গত কয়েক দশকজুড়ে চলে আসা এই দ্বন্দ্ব নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিও আহ্বান জানিয়েছে দেশটি।

এতদিন পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে এই সংকট সমাধান করতে পারেনি, তার দায়ও যুক্তরাষ্ট্রের বলে মনে করে চীন। রোববার চীনের রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা সিনহুয়াকে দেশটির পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই বলেন, ‘ওই অঞ্চলে যে সংকট চলছে, দু’পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে অনেক আগেই তা সমাধান করতে পারত নিরাপত্তা পরিষদ। দুঃখজনক হলেও সত্য, তা এখনও করা যায়নি, আর এর প্রধান কারণ— যুক্তরাষ্ট্র বরাবরই আন্তর্জাতিক ন্যায়বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে।’

‘চীন মনে করে, সেখানকার পরিস্থিতি আরও খারাপ হওয়া বা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই নিরাপত্তা পরিষদের (এ বিষয়ে) উদ্যোগী হওয়া উচিত।’

সংঘাতের নেপথ্যে : অবৈধ দখলদারিত্বের প্রতিবাদে গত ৯ মে রাতে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে শবে কদরের নামাজ আদায় শেষে মসজিদ চত্বরে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এই বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেয় ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যকার সংঘাতে আহত হন অন্তত ৯০ জন ফিলিস্তিনি। সংঘাতের পর থেকে আল-আকসা মসজিদ ও এর সংলগ্ন এলাকা ঘিরে রেখেছিল ইসরায়েলি পুলিশ।

এর জেরে ফিলিস্তিনের অন্যতম প্রধান রাজনৈতিক দল হামাস হুমকি দেয় ইসরায়েলের ক্ষমতাসীন সরকারকে। হামাসের পক্ষ থেকে আল্টিমেটাম দিয়ে বলা হয়, ১০ মে সন্ধ্যা ৬টার মধ্যে মসজিদ চত্বর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রত্যাহার না করা হলে তার পরিণতির জন্য ইসরায়েল সরকার দায়ী থাকবে।

ফরাসী বার্তা সংস্থা এএফপি বলছে, সোমবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলে দেড় হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরায়েল এই হুমকিকে আমলে না নেওয়ায় ১০ মে সন্ধ্যার পর গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা শুরু করে হামাস। সেই হামলা এখনও অব্যাহত আছে।

এদিকে, হামাস রকেট হামলা শুরু করার অল্প কিছু সময় পর থেকেই গাজায় ফিলিস্তিনি ঘনবসতিপূর্ণ এলাকাগুলো লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী, যা এখনও চলছে। আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, ২০১৪ সালে গাজায় ইসরায়েলিদের সঙ্গে ফিলিস্তিনিদের সাত সপ্তাহের যুদ্ধের পর এবারই সবচেয়ে বড় ধরনের সংঘাত হচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে দস্যু দমন ও নিরাপত্তায় কঠোর কোস্ট গার্ড

সুন্দরবনে দস্যু দমন, মাদক ও মানব পাচার রোধ এবং উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক নিরা...

বোয়ালমারীতে ১২০ পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

নারীর ক্ষমতায়নের মাধ্যমে অধিকার, মর্যাদা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং...

সিলিন্ডার বিস্ফোরণে নিহত চার কন্যার জনক

চারদিকে নিস্তব্ধতা, ভোরের ঘুম তখনও ভাঙেনি অধিকাংশ মানুষের। হঠাৎ আগুনের লেলিহা...

বিশ্বকাপের খেলায় কেন হারায় বিটিভি?

ফিফা বিশ্বকাপ এলেই বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকে সম্প্রচারের দিকে। বি...

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পরি...

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি হাজি,  ৫৪ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বা...

মাদারীপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

মাদারীপুর জেলার রাজৈরে একদিকে তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন অতবষ্ট অপরদি...

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল টাইগাররা 

ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। ব্যা...

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা পিছিয়ে  গেল 

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত হওয়ায়...

পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা