খেলা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল

ইতিহাস গড়তে প্রস্তুত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মত শ্রেষ্ঠত্বের মুকুট পরতে মরিয়া পুরো আসরে দুর্দান্ত ক্রিকেট খেলা আকবর আলীর দল। ব্যাট-বলে আলো ছড়িয়ে ফাইনালের পথে এখন টাইগার যুবারা। স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এদিকে নিজেদের শক্তি-সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর ভারত। বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে টুর্নামেন্টের দুই অপরাজিত দল বাংলাদেশ ও ভারত। ১৩তম যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি রোববার পচেফস্ট্রুমে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। গাজী ও মাছরাঙ্গা টিভি খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

এর আগে এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো আসরে ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এর আগে বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয় স্থান অর্জন। ২০১৬ সালে ‘এ’ গ্রুপের ৩ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিলো বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগে খেলতে নামে তারা। সুপার লিগে কোয়ার্টারফাইনালে জিতলেও, সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে সেবার শিরোপার আশা ভঙ্গ হয় যুবাদের।

যুব বিশ্বকাপে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পচেফস্ট্রুমে সাতদিনের ক্যাম্প করে বাংলাদেশ। ক্যাম্প শেষে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের ঝালিয়ে নেয় জুনিয়র টাইগাররা।

এরপর ‘সি’ গ্রুপে জিম্বাবুয়ের বিপক্ষে ৯ উইকেটের জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করে আকবর আলীর দল। স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করে তারা। তবে বৃষ্টির কারণে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলদেশ।

শেষ আটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে পাত্তা না দিয়ে ১০৪ রানের বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে যুবারা। সেমিতে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয়ে প্রথমবারের মত ফাইনালে ওঠে বাংলাদেশ।

প্রথমবারের মত ফাইনালে মাঠে নামার আগে অধিনায়ক আকবর আলী বলেন, আমরা অন্য ৮-১০টা ম্যাচের মতোই খেলব। আমাদের প্রথম ফাইনাল, এটা ভেবে চাপ নেব না। ভারত খুব ভালো দল। আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। তিন বিভাগেই আমাদের সেরাটা দিতে হবে।

দুই সেমিফাইনালে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের জয় ও ভারতের জয়সওয়াল। তাই ফাইনালে স্পট লাইটটা থাকবে জয়-জয়সওয়ালের দিকে।

দুই দলই সেমিফাইনালে জয় পাওয়ায় উইনিং কম্বিনেশক ভাঙার কথা চিন্তা করছে না। তাছাড়া কোনো দলে ইনজুরিরও সমস্যা নেই। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে দেখা যেতে পারে বাংলাদেশ-ভারতকে।

ফাইনালে টস ভাগ্যও ম্যাচ জয়ে প্রভাব ফেলতে পারে। তার কারণ যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলী (অধিনায়ক), শামিম হোসেন, রাকিবুল হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মুরাদ।

ভারতের সম্ভাব্য একাদশ:

যশস্বি জাসওয়াল, দিব্বংশ সাক্সেনা, তিলক ভার্মা, প্রিয়াম গার্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল, সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কোলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিং।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা