ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি দেশবাসীকে বিমান হামলার সতর্কবার্তা গুরুত্ব দিয়ে মেনে চলার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

হামলার কয়েক দিন আগে জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার অনুরোধ জানান।
স্থানীয় কর্মকর্তারা জানান, মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি বাড়িতে আঘাত হানলে পাঁচ ও ১২ বছর বয়সি দুই শিশুকন্যাসহ ছয়জন নিহত হন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজধানী কিয়েভেও একজন নিহত হয়েছেন। শহরের মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাতভর হামলায় তিনটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।

পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের মেয়র আন্দ্রি সাদোভি জানান, সেখানে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ইউক্রেনের আরও কয়েকটি শহরে হামলা হয়েছে। বিবিসি ইউক্রেনের খবরে বলা হয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র দেশটির পশ্চিমাঞ্চল পর্যন্ত পৌঁছেছে।

পরিস্থিতির প্রেক্ষিতে প্রতিবেশী পোল্যান্ড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সামরিক বিমান মোতায়েন করেছে বলে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে।

এদিকে রাশিয়ার পেনজা শহরে একটি গুদামে রাতের বেলায় হামলার খবর পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানান, ওয়াইল্ডবেরিজ নামে একটি প্রতিষ্ঠানের গুদামে হামলায় একজন আহত হয়েছেন। প্রতিষ্ঠানটিকে প্রায়ই ‘রাশিয়ার অ্যামাজন’ বলা হয় এবং সাম্প্রতিক সময়ে এর বিভিন্ন স্থাপনা ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

শতবর্ষের রেকর্ড ভেঙে ৪২.৫ ডিগ্রিতে দক্ষিণ কোরিয়ায় তাপমাত্রা

দক্ষিণ কোরিয়ায় এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে...

রাজাপুরে সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার থেকে পাঙ্গাসিয়ার পাড় প...

নাচের দৃশ্যে গুরুতর চোট, ছয় সপ্তাহ বিশ্রামে রাশমিকা মান্দানা

নতুন সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশম...

ফিফার নিয়ম ফাঁকি দিয়ে বড় শাস্তি এড়াতে পারেন পারেদেস 

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর মাঠের আচরণের কারণে বড় শাস্তির মুখে পড়তে পারেন আর্জে...

৪৩তম বিসিএসের নন-ক্যাডার মেধা তালিকা প্রকাশে আইনি বাধা নেই: হাইকোর্ট 

৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদে সুপারিশের জন্য পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশে বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা