আন্তর্জাতিক

‘অপারেশন সিঁদুর’ এ নিহতদের নাম প্রকাশ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

গত বছরের (২০২৫) মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ছয় সেনাসদস্যের নাম প্রথমবারের মতো প্রকাশ করেছে দেশটির সরকার।

নিহতদের মধ্যে পাঁচজন ভারতীয় সেনাবাহিনীর সদস্য এবং একজন বিমানবাহিনীর সদস্য রয়েছেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত সেনাসদস্যদের নাম রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে খোদাই করে সংরক্ষণ করা হবে।

নিহতদের তালিকায় রয়েছেন সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়েক দিনেশ কুমার, অগ্নিবীর মুরালি নায়েক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমানবাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার।

২০২৫ সালে বিভিন্ন সামরিক অভিযানে নিহত সেনাসদস্যদের সামগ্রিক তালিকার অংশ হিসেবেই ‘অপারেশন সিঁদুর’-এ প্রাণ হারানো এই ছয় সদস্যের নাম প্রকাশ করা হয়েছে।

গত বছরের ৭ মে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সংঘটিত এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালায় ভারত। ওই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।

পরবর্তীতে পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়ার জেরে দুই দেশের মধ্যে আকাশপথে সংঘর্ষ, ড্রোন হামলা এবং সীমান্ত এলাকায় গোলাবর্ষণের ঘটনা ঘটে। চার দিনব্যাপী উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর গত বছরের ১০ মে সংঘাতের সমাপ্তি ঘটে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের দাবিতে চাঞ্চল্য

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সর্বোচ্চ ভবনগুলোর একটি ‘সিটিক টাওয়ার&rsq...

দেশের চার বিভাগে ভারী বৃষ্টির আভাস 

দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের ধারা অব্যাহত...

তিন জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

দেশের কিছু অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও সামগ্রিক আবহাওয়ায় পরিবর্তনের আভাস...

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের দাবিতে চাঞ্চল্য

চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সর্বোচ্চ ভবনগুলোর একটি ‘সিটিক টাওয়ার&rsq...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা