ছবি : সংগৃহিত
নারী

ওমরাহ হজে গেলেন ফজিলা বেগমের ৭ ছেলে

জেলা প্রতিনিধি, পাবনা : পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর থেকে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন আপন ৭ ভাই। একসঙ্গে হজ পালনের বিষয়টি বিরল হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে খুশি হয়েছেন শতবর্ষী মা ফজিলা বেগম।

আরও পড়ুন : জেলা প্রশাসনের উদ্যোগে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত

সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে তারা একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা গ্রামের মৃত আবেদ আলী মুন্সীর ছেলে মো. ফজলুল হক (ভাঙন), ডা. মো. আলমগীর পারভেজ, মো. সেলিম হোসেন, মো. রিয়াজুল ইসলাম (চুনু), মো. আনোয়ার হোসেন, মো. আনজারুল ইসলাম এবং মো. রাসেল রানা। তারা সকলেই ব্যবসায়ী।

৭ ছেলের এমন কর্মে খুশি শতবর্ষী মা ফজিলা বেগম। তিনি বলেন, আমার খুব ভালো লাগছে। আনন্দ বলে বোঝাতে পারবো না।

আরও পড়ুন : প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালক আহত

মা ফজিলা বেগম আরও বলেন, আমি বেঁচে থাকায় অবস্থায় আমার ৭ ছেলে একসঙ্গে পবিত্র ওমরাহ হজ করতে গেল- আমার এজন্য এর চেয়ে খুশি আর কে হবে? দোয়া করি- তারা যেন সুস্থ ও সবল অবস্থায় আবার আমার কাছে ফিরে আসে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে কিশোরীকে কুপিয়ে হত্যা

পারিবারিক সূত্রে, পবিত্র সৌদি আরবে ৭ ভাই ১৭ দিন অবস্থান করবেন। ওমরাহ হজ্ব পালনের পাশাপাশি তারা সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় পবিত্রস্থান গুলোও ঘুরে দেখবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা