বাণিজ্য

ইসলামী ব্যাংকের নতুন ওয়েবসাইট চালু

সান নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নতুন ওয়েবসাইট এবং বৈদেশিক কর্মসংস্থান বিনিয়োগ স্কিম -স্বপ্নযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষা বিনিয়োগ স্কিম নামে দুইটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : ক্রেন চাপায় ২ বাংলাদেশী নিহত

বৃহস্পতিবার (৬ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে নতুন ওয়েবসাইট ও বিনিয়োগ প্রকল্পের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

নতুন ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকগণ ব্যাংকের উন্নত সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া এটি ইন্টারেক্টিভ, ইউজার ফ্রেন্ডলি, ডিভাইস অ্যাডাপ্টেবল এবং দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য বিশেষভাবে উপযোগী।

আরও পড়ুন : সৌদি আরবে মার্কিন গোয়েন্দা প্রধান

নতুন চালু হওয়া বৈদেশিক কর্মসংস্থান বিনিয়োগ স্কিম-স্বপ্নযাত্রার আওতায় কর্মসংস্থানের জন্য বিদেশ যেতে আগ্রহী উদ্যমী ব্যক্তিদের জব ভিসা ক্রয়, এজেন্সি ফি পরিশোধ এবং বিদেশে চাকরির জন্য অন্যান্য সেবা বাবদ ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ নেওয়া যাবে। অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষা বিনিয়োগ স্কিমের আওতায় রোগ নির্ণয় ফি, হাসপাতাল বিল, অপারেশন বিল,ওষুধপত্রের খরচ, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন, চিকিৎসা সামগ্রী এবং চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ গমনের বিমান টিকেট ক্রয়সহ অন্যান্য চিকিৎসা ব্যয় নির্বাহ বাবদ ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ নেওয়া যাবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা