ছবি : সংগৃহিত
বাণিজ্য

গাউছিয়া মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

স্টাফ রিপোর্টার : রাজধানীর গাউছিয়া মার্কেট পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এনএসআই এবং ডিজিএফআই মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।

আরও পড়ুন : দুই ব্যাংকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফায়ার সার্ভিসের জোন-১ এর উপসহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদ গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে নিয়ে মার্কেট সার্ভে কার্যক্রম শুরু করেন।

তিনি এ সময় গণমাধ্যমকে বলেন, আজ বৃহস্পতিবার থেকে রাজধানী সুপার মার্কেট, গাউছিয়াসহ বেশকিছু ঝুঁকিপূর্ণ মার্কেটে ফায়ার সার্ভিসের সার্ভে কার্যক্রম চালানো হবে।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আমরা ব্যবসায়ী নেতাদের সঙ্গে নিয়ে মার্কেটে আগুন নির্বাপণের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখবো এবং ফরম পূরণ করবো। পুরো কার্যক্রম শেষ হওয়ার পর বিস্তারিত বলতে পারবো।

পরে গাউছিয়া মার্কেটে অভিযান শেষে জানানো হয়, মার্কেটটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপনের ব্যবস্থা নেই। দুর্ঘটনা হলে ভবন থেকে বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থাও নেই।

আরও পড়ুন : ফসলের মাঠে কৃষকের বুক ভরা স্বপ্ন

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা শহরের অনেক মার্কেট ও কাঁচাবাজার ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঠাটারী বাজার, রাজধানী সুপার মার্কেট, নিউমার্কেট, চকবাজারসহ বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

প্রকৃতপক্ষে সব মার্কেটে কিছু না কিছু ঝুঁকি রয়েছে। কারণ কেউ ফায়ার সার্ভিসের নির্দেশনা বাস্তবায়ন করতে পারেনি। তাই বেশিরভাগ মার্কেটিং ঝুঁকিপূর্ণ। তবে অগ্নি নির্বাপনের সব নির্দেশনা বাস্তবায়নের জন্য মার্কেট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

আরও পড়ুন : রাশিয়ায় ২ লাখ টন আলু রপ্তানি হবে

সার্ভে কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মো. আল মাসুদ, গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক আনোয়ার বিশ্বাস উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা