ছবি-সংগৃহীত
বাণিজ্য

দুই ব্যাংকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত দুইটি ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের নাম আংশিক পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ন : ইভিএম বা ব্যালট বড় চ্যালেঞ্জ নয়

ব্যাংক দুইটি হলো- প্রাইম ব্যাংক লিমিটেড ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য মতে, প্রাইম ব্যাংক লিমিটেড তাদের নাম পরিবর্তন করে প্রাইম ব্যাংক পিএলসি রাখবে। আর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড তাদের নাম পরিবর্তন করে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রাখবে।

আরও পড়ন : যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে নিহত ৫

প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদ প্রযোজ্য নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ব্যাংকটির নিবন্ধিত নাম প্রাইম ব্যাংক পিএলসি করার জন্য সম্মত হয়েছে।

অন্যদিকে, শাহজালাল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচালনা পর্ষদের সম্মতিতে ব্যাংকটির নাম শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিশেষ রেজোলিউশন গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ব্যাংকটির মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধন করা হবে।

প্রসঙ্গত, আইনগত বাধ্যবাধকতার কারণেই ব্যাংক কোম্পানির নাম পরিবর্তন আবশ্যক হয়ে পড়েছে। কোম্পানি (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০ জারির মাধ্যমে ১৯৯৪ সালের কোম্পানি আইনের কয়েকটি ধারা সংশোধন ও কয়েকটি নতুন ধারা সংযোজন করা হয়েছে। ‘সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ’ সংক্রান্ত একটি নতুন ধারা যোগ করা হয়েছে (ধারা ১১ ক)।

আরও পড়ন : প্রাইভেট বিশ্ববিদ্যালয় আপাতত আয়কর দিতে হবে না

ওই ধারার বিধান মোতাবেক সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে কোম্পানির নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ইংরেজিতে ‘পিএলসি’ লিখতে হবে [ধারা ১১ ক (ক)]। ‘পিএলসি’ হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির সংক্ষিপ্ত রূপ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা