ছবি : সংগৃহিত
বাণিজ্য
হিলিতে জিরার বাজারে আগুন!

কেজিতে বেড়েছে ১৬০ টাকা

স্টাফ রিপোর্টার : দিনাজপুর জেলার হিলি বন্দর বাজারে ৬৩০ টাকা দরে বিক্রি হচ্ছে জিরা। বিগত দুই মাসের ব্যবধানে মসলাটির দাম কেজিতে ১৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। যা আগে ছিলো ৪৭০ টাকা কেজি।

আরও পড়ুন : সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় বেড়েছে দাম। বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতা।

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় হিলি মসলা বাজার ঘুরে দেখা যায়, ভারত থেকে আমদানিকৃত কাকা জিরা ৬৩০ টাকা, বাবা জিরা ৬৩০ টাকা, মধু জিরা ৬৩০ টাকা, অমরিত জিরা ৬৩০ টাকা, সোনা জিরা ৬৫০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : চাঁদপুরে পিটিয়ে হত্যার অভিযোগ

বাজারে অন্যান্য মসলার দাম স্বাভাবিক থাকলেও জিরার দাম তুলনামূলক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

গত দুই মাস আগে এক কেজি জিরা ৪৭০ টাকা কেজি দরে কিনে নিয়ে গিয়েছিলাম। আজ সেই জিরা ৬৩০ টাকা কেজি দরে কিনতে হলো বলে জানালেন হিলি বাজারে মসলা কিনতে আসা আলাউদ্দিন।

আরও পড়ুন : সোমবার গাজীপুর সিটি নির্বাচনের তফসিল

আমার মসলা ঘরে সব প্রকার জিরা আছে জানিয়ে বাজারে মসলা ব্যবসায়ী শাওন বলেন, তবে বর্তমানে জিরার দাম অনেক বৃদ্ধি পেয়েছে।

ভারত থেকে চাহিদার তুলনায় জিরা আমদানি কম হচ্ছে, যার কারণে দামও বেড়ে যাচ্ছে। আশা করছি আমদানি স্বাভাবিক হলে জিরার দাম কমে যাবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা