ঈদের পর প্রাণ ফিরে পাচ্ছে শিল্পকারখানা
বাণিজ্য

ঈদের ছুটি শেষে খুলছে শিল্পকারখানা

সান নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের এক সপ্তাহ ছুটির শেষে আজ শনিবার (৭ মে) থেকে খুলতে শুরু করেছে শিল্পকারখানা। ইতোমধ্যে কাজে যোগ দিয়েছেন অধিকাংশ কারখানার শ্রমিকরা।

আরও পড়ুন : দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

তবে বাড়তি ছুটি পাওয়ায় অনেক শ্রমিক এখনও কর্মস্থলের বাইরে আছেন। তাই আশা করা যাচ্ছে, রোববার ও মঙ্গলবার থেকে পুরোদমে কারখানায় কাজ শুরু করবেন মালিক পক্ষ।

ডেনিম এক্সপার্ট লিমিটেড ও তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ঈদের ছুটি শেষে আজ থেকে আমাদের কোম্পানিসহ অধিকাংশ পোশাক কারখানায় কাজ শুরু হয়েছে। বেশকিছু কারখানা প্রয়োজন অনুসারে শ্রমিকদের ছুটি একটু বেশি দিয়েছিল। তারা পর্যায়ক্রমে আগামীকাল বা পরশু থেকে কারখানা খুলতে শুরু করবে।

আরও পড়ুন : কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

নিটওয়্যার কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএর সিনিয়র সহ-সভাপতি ফজলে শামীম এহসান একই কথা বলেন। তিনি বলেন, দেশে গার্মেন্টস শিল্প চালুর পর এবারের ঈদে শ্রমিকরা সবচেয়ে বেশি ছুটি পেয়েছেন।

তিনি বলেন, অনেক গার্মেন্টস ১০-১৫ দিন পর্যন্ত ছুটি দিয়েছে শ্রমিকদের। সরকারি ও সাপ্তাহিক ছুটির পর আজ কিছু গার্মেন্টসে উৎপাদন শুরু হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে সব কারখানায় কাজ শুরু হবে।

তিনি বলেন, যেসব কারখানায় শিপমেন্টের চাপ ছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। আর যেগুলোতে চাপ কম সেগুলো আরও ২-৩ দিন পর খুলবে।

আরও পড়ুন : টিকিট ছাড়া ভ্রমণকারীরা আমার আত্মীয় নন

ডেনিম এক্সপার্ট লিমিটেডের শ্রমিক আনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, বাবা-মার সঙ্গে ভালোভাবে ঈদের ছুটি কাটিয়েছি। আজ থেকে কাজ শুরু করেছি। এবার ছুটি পেতে কিংবা রাস্তায় আসা যাওয়াতে কোনো সমস্যা হয়নি।

এদিকে ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে বাস, লঞ্চ ও ট্রেনের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে শ্রমিকরা ঢাকা, গাজীপুর, আশুলিয়া, সাভার এবং নারায়ণগঞ্জে ফিরছেন। এই সুযোগে বাস-ট্রাক মালিকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়াও আদায় করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা