২০০০ লিটার সয়াবিন তেল উদ্ধার ( ফাইল ফটো)
বাণিজ্য

২০০০ লিটার সয়াবিন তেল উদ্ধার

সান নিউজ ডেস্ক : সিগারেটের প্যাকেট গোডাউনের সামনে রেখে ভেতরে মজুত করা ছিল সয়াবিন তেল। এভাবেই বিক্রি না করে অবৈধভাবে মজুত বাড়ানো হচ্ছে ভোজ্যতেলের দাম।

আরও পড়ুন : মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

রবিবার (১ মে) রাজধানীর কাওরান বাজারে অভিযান চালিয়ে এমন প্রমাণ পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বিসমিল্লাহ স্টোরের গোডাউন থেকে ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মো. মাগফুর রহমান অভিযান পরিচালনা করেন।

বিসমিল্লাহ স্টোরকে অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি দামে তেল বিক্রিসহ ভোক্তার সঙ্গে প্রতারণার দায়ে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আরও পড়ুন : রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, আমরা খোঁজ-খবর নিয়ে জানলাম, ভোজ্যতেলের মিলগুলো চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে। তাহলে তেল যাচ্ছে কোথায়। পরে কয়েকজন ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার সকালে কাওরান বাজারের দোতলা মার্কেটে অভিযান পরিচালনা করি।

এ সময় দেখি, বিসমিল্লাহ স্টোর নামের প্রতিষ্ঠানটির গোডাউনের সামনে সিগারেটের প্যাকেট রেখে পেছনে তেল মজুত করে রাখা হয়েছে। অথচ তারা ক্রেতাদের বলছে, তাদের গোডাউনে তেল নেই, সরবরাহ কম। এই বলে তারা অবৈধভাবে মজুত করছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে আমরা দুই লাখ টাকা জরিমানা করেছি।’

আরও পড়ুন : বন্ধুত্বের সম্পর্ক, সাহায্য চাইতেই পারি

তিনি জানান, এছাড়া সিদ্দিক এন্টারপ্রাইজকে বেশি দামে তেল বিক্রি করায় ১০ হাজার টাকা এবং বেশি দামে মুরগি বিক্রি করায় আরেকটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা