ছবি: সংগৃহীত
বাণিজ্য

বসুন্ধরায় কমেছে মানুষের ভিড়

সান নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র দুই থেকে তিনদিন বাকি। এই ঈদকে সামনে রেখে ১৫ রোজার পরই রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিংমলেও ঈদের কেনাকাটার জন্য মানুষের উপচে ভিড়।

আরও পড়ুন: মদিনায় শাহবাজ বিরোধী শ্লোগান

করোনা মহামারির কারণে গত দুই বছর বিক্রিতে কিছুটা ভাটা থাকলেও এবার ঈদের আগেই অনেকটা জমে ওঠে কেনাকাটা। তবে প্রতিবার শেষ মুহূর্তে কেনাকাটা ও মানুষের ভিড় যেমন থাকে এবার তেমনটা নেই বলে জানিয়েছেন বিক্রেতারা।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিংমলে গিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

বসুন্ধরা শপিংমলের লেভেল থ্রিতে ইজি ফ্যাশন লিমিটেডের সামনে কথা হয় সাভারের আমিন বাজার থেকে আসা শিক্ষার্থী মো. মামুনের সঙ্গে। তিনি বলেন, ঈদের আর বেশিদিন বাকি নেই। তাই বসুন্ধরায় আসলাম নিজের পছন্দের কিছু কেনাকাটা করতে। একটা শার্ট কিনেছি, আরও কিছু কেনাকাটা করবো।

বসুন্ধরা শপিংমলের প্রতিটি ফ্লোরে সাড়ে চারশো দোকান রয়েছে। মেয়েদের কসমেটিক, থ্রি-পিস, জুয়েলারি, ছেলেদের জিন্স-শার্টসহ শিশুদের পোশাকের জন্যও রয়েছে অনেক দোকান।

আরও পড়ুন: রাশিয়ার যুদ্ধ আফ্রিকায় খাদ্য সংকট সৃষ্টি করেছে

এদিকে বিক্রেতারা বলছেন, ঈদের কেনাকাটা গত দুই-তিনদিন ধরেই কমে গেছে। ক্রেতা কম, যারা আসছেন তাদের সঙ্গেও দামে অনেক সময় মিলছে না। ফলে বিক্রি অনেকটা কম হচ্ছে।

লুমি ইউনিভার্সের ব্যবস্থাপক মোহাম্মদ জুয়েল বলেন, রোজার মাঝামাঝি থেকে বিক্রি বেশ ভালোই ছিল। তবে গত তিন-চারদিন বিক্রি অনেকটা কমে গেছে। অনেকের সঙ্গে আবার দাম-দরে মিলছে না।

বসুন্ধরা শপিংমলের শাড়ির দোকানগুলো এখন অনেকটা ফাঁকা। হাতেগোনা কয়েকজন এসে শাড়ি দেখছেন। দিনভর তেমন কোনো বিক্রি নেই বলে জানান বিক্রেতারা। পুষ্প শাডড়িজের দোকানি পাপ্পু বলেন, শাড়ি বিক্রি তেমনটা নেই। বিকেল পর্যন্ত মাত্র একটি শাড়ি বিক্রি করেছি। এখন যে ঈদের বাজার চলছে কেউ আসলে বুঝবেই না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা