সংগৃহীত ছবি
জাতীয়

সাবেক মেয়র গোলাম কবীর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবীর মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার জালিশ মাহমুদ খান এ বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: কারামুক্ত আব্দুস সালাম পিন্টু

জানা গেছে, গত (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকাল সাড়ে ১০টায় ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে (৫০০-৭০০) ছাত্রছাত্রী অংশ নেন। এ সময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আ’লীগের অজ্ঞাত আরও আসামিরা আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায়। এই হামলায় কলেজশিক্ষার্থী সাদের মাথায় গুলি লাগে। এরপর পরে আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর পরে চিকিৎসাধীন অবস্থায় (৮ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার জালিশ মাহমুদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাব-১ এবং র‌্যাব-৪ যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, র‌্যাব গোলাম কবীরকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।এখন তিনি ধামরাই থানা হেফাজতে রয়েছেন। আরিফুল ইসলাম সাদ হত্যা মামলার ৩ নম্বর আসামি তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

মুন্সীগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গা...

দিল্লির বিক্ষোভের মাঝে নতুন ঘোষণা মোদির

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদ...

যে ম্যাচে অবসর নেবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা