সংগৃহীত ছবি
জাতীয়

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় রেলের ২ প্রকল্পসহ ১০ প্রকল্প অনুমোদন পেয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১,৯৭৪ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১,৬৪২ কোটি ৯৮ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে ৩৩১ কোটি ৩২ লাখ টাকা।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি

উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ৩৪৬টি লেভেলে ক্রসিং গেইটে গেইটকিপার নিয়োগসহ প্রয়োজনীয় মান উন্নয়ন করা হবে। এতে করে ট্রেনের ভ্রমণ সময় কম করে সেকশনাল ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, কুড়িগ্রাম জেলার চিলমারি বন্দর প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ হলেও এতদিনেও কোনো কাজ হয়নি। এটি আমরা খুঁজে বের করে এখন সংশোধিত এই প্রস্তাব অনুমোদন দিয়েছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ৩২৬টি লেভেল ক্রসিং গেইটে গেইটকিপার নিয়োগসহ রেলওয়ের প্রয়োজনীয় মান উন্নয়ন করা হবে। এ সময় রেললাইন ও সড়ক পথে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনা রোধ করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

অনুমোদিত প্রকল্পগুলো হলো:

১: চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারি এবং নয়াহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্প।

২: আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প।

৩: কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প।

৪: অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন, পুন:বাগান সৃজন ও রাবার প্রক্রিয়াকরণ আধুনিকায়ন প্রকল্প।

৫: ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ৬০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন প্রসেস প্লান্ট সংগ্রহ ও স্থাপন প্রকল্প।

৬: রশিদপুর-১১ নং কূপ খনন প্রকল্প।

৭: ২ডি সাইসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক ৭ এন্ড ৯ প্রকল্প।

৮: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৬০টি ডে-কেয়ার সেন্টার প্রকল্প।

৯: বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেইট সমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্প।

১০: বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটস মূহের পুনর্বাসন ও মান উন্নয়ন প্রকল্প।

বাতিল একটি প্রকল্প হলো:

১: বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার প্রকল্প।

এই প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা বলেন, এই প্রকল্পটি সংরক্ষিত বনের মধ্যে করা হয়েছে। তাই এটি সহজে বাতিল করা হলো।

এদিকে, পরিকল্পনা উপদেষ্টার অনুমোদন দেওয়া ৬টি প্রকল্প একনেকে অবগতির জন্য উপস্থাপন করা হয়েছে।

প্রকল্পগুলো হলো:

১: মাদানী এভিনিউ হতে বালু নদী পর্যন্ত প্রশস্তকরণ এবং বালু নদী হতে শীতলক্ষ্যা নদী পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্প।

২: রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প।

৩: নির্বাচিত ফসলের নন-হিউম্যান কনজাম্পশন এবং ফসলের ক্ষতি ও অপচয় নিরুপন জরিপ প্রকল্প।

৪: অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প।

৫: বাংলাদেশের প্রাণিক‚ লের রেড লিস্ট হালনাগাদকরণ প্রকল্প।

৬: চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিআইডিপি-৪) প্রকল্প।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা