সংগৃহীত ছবি
জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক: সোমবার (৫ আগস্ট) গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মাদ্রাসা ছাত্র আরাফাতের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আ’লীগ সভাপতি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে আজ (সোমবার) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (২২ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গণঅভ্যুত্থানে আহত আরাফাতের মৃত্যু

এতে বলা হয়েছে, সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ‘খুনি হাসিনা’ ও তার দোসরদের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল করা হবে।

এর আগে, রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়েছে, শহীদের মিছিল ভারি করে (২২ ডিসেম্বর) রাত ১০.৩০ মি. ১২ বছর বয়সের কিশোর গণঅভ্যুত্থানের যোদ্ধা, গুলিবিদ্ধ আরাফাত শাহাদাতবরণ করেছেন। রাজধানীর সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক এরেস্ট (হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) শাহাদাতবরণ করে (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বার্তায় আরও বলা হয়েছে, শাহাদাতবরণ যেভাবে আমাদের বেদনাতুর করে, ঠিক সেভাবেই সাহস এবং উৎসাহ জোগায় নতুন বাংলাদেশ নির্মাণের। আমরা শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে একবিন্দুও পিছাবো না। শহীদ আরাফাতের মৃত্যুসহ জুলাই গণহত্যার কুশীলব শেখ হাসিনা, তার সঙ্গী আ’লীগের নেতাকর্মী এবং গুলি চালানো বাহিনীর সকল সদস্যদ্যের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ সময় শহীদ আরাফাতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

আরও পড়ুন: চিরনিদ্রায় শায়িত হাসান আরিফ

একই সাথে সোমবার বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা