দারাজ
বাণিজ্য

দারাজ নিয়ে এলো ১১.১১ অফার

নিজস্ব প্রতিবেদক: দারাজ বাংলাদেশ চতুর্থবারের মতো আয়োজন করেছে '১১.১১'ক্যাম্পেইন। দারাজ এটি বাংলাদেশে প্রথম আয়োজন করে ২০১৮ সালে। এবারের ক্যাম্পেইনটি আগামী ১১ নভেম্বর শুরু হয়ে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান।

সংবাদ সম্মেলন তিনি বলেন, দারাজের ১১.১১ ক্যাম্পেইনে আকর্ষণীয় ছাড়সহ থাকবে ২.৫ কোটিরও বেশি পণ্যের সমাহার। যেখানে ক্রেতারা উপভোগ করবেন একটি পরিপূর্ণ অনলাইন শপিং অভিজ্ঞতা। মিষ্টি বক্স, সারপ্রাইজ ভাউচার, ১ টাকা গেম, গেজ অ্যান্ড গেট ইট ফ্রি, বিগ বাই উইন, থাউজেন্ডস টাকা ডিসকাউন্ট, শেক শেক- সেলার ডাবল টাকা ভাউচার, ফ্ল্যাশ সেল, বিগ বাই উইন, ১১'ও ক্লক ডিলস ও অ্যাড টু কার্ট গিভওয়েসহ এ ক্যাম্পেইনে থাকছে অসংখ্য আকর্ষণীয় অফার।

তিনি বলেন, দারাজ 'মেইক আ উইশ' নামক আরেকটি ক্যাম্পেইন চালু করবে, যা চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। বিশেষ এই ক্যাম্পেইনের অধীনে বিজয়ীরা ফেসবুকে তাদের ১১.১১ এর প্রিয় মুহূর্ত শেয়ার করে তাদের ইচ্ছা পূরণ করার সুযোগ পাবেন। শুধু তাই নয়, ক্রেতাদের জন্য রয়েছে ১ টাকা গেমের মাধ্যমে একটি দক্ষতা-ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ওশান মোটরস লিমিটেডের পক্ষ থেকে সিলভার রঙের টয়োটা এক্সিও কার (২০১৬)- হাইব্রিড গাড়ি, স্পিডোজ লিমিটেডের পক্ষ থেকে জিপিএক্স- মোন ১৬৫ (রেড) মোটরসাইকেল, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের তরফ থেকে টিভিএস আপাচি আরটিআর ১৬০ সিসি ৪ভি মোটরসাইকেল (এসডি) এক্সকানেক্ট (কাৰ্য) ব্লু ও টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল রেস এডিশন (এসডি) রেড জিতে নেয়ার সুযোগ।

তিনি জানান, ক্যাম্পেইন চলাকালীন ক্রেতারা পেমেন্ট পার্টনারদের কাছ থেকে বিশেষ সুবিধা উপভোগের সুযোগ পাবেন। এ বছরের ১১:১১ ক্যাম্পেইনে পেমেন্ট পার্টনার হিসেবে আছে বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি, লংকাবাংলা ফিন্যান্স, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এই ক্যাম্পেইনটির ডায়মন্ড স্পন্সর হিসেবে থাকবে এপেক্স, ডেটল, এস্কয়ার ইলেকট্রনিকস, লাক্স, রিয়েলমি এবং স্টুডিও এক্স। প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকবে বাটা, ডেকো, ফ্যাব্রিলাইফ, হারপিক, লোটো, মোশন ভিউ, পিএন্ডজি এবং প্যারাসুট ন্যাচারালে শ্যাম্পু। গোল্ড স্পন্সর থাকবে ব্রুনো মোরেটি, ফ্যানটেক, ফোকালুর, গোদরেজ, হায়ার, লি-কুপার, লজিটেক, রিবানা, রঙন হারবাল, এসএসবি লেদার, টিপি-লিংক এবং ট্রপসেজ।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ বছরের ১১.১১ ক্যাম্পেইনে সেরা ডিলের সাথে নতুন রেকর্ড গড়তে তৈরি রয়েছে দারাজের প্রায় ৪০ হাজার সেলার। এবারের ক্যাম্পেইন পূর্বের সকল রেকর্ড ভাঙবে বলে আশা করা হচ্ছে।

দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদুল হক বলেন, বিগত সকল বছরে দারাজের ১১.১১ ক্যাম্পেইনে আমরা অসাধারণ সফলতা অর্জন করেছি। আমরা আশাবাদী যে, এবারের ক্যাম্পেইনটিও আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা