বাণিজ্য

পুঁজিবাজারকে নিয়মিত উন্নত করছি

নিজস্ব প্রতিবেদক: আমরা পুঁজিবাজারকে নিয়মিত উন্নত করছি। মানি মার্কেট ও ক্যাপিটাল মার্কেট দক্ষ পরিচালনার মাধ্যমে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। পুঁজিবাজার এখন একটি ইমেজিং মার্কেটে রূপান্তরিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এছাড়া দেশের পুঁজিবাজার এখন সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে। এর মানে পুঁজিবাজার সম্প্রসারিত হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে দুবাই, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের পাশাপাশি এবার লন্ডনে অনুষ্ঠিতব্য রোড শো সামনে রেখে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করা হয় লন্ডন থেকে, ঢাকা থেকে অনলাইনে যুক্ত ছিলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এছাড়াও যুক্ত ছিলেন লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম।

সালমান এফ রহমান বলেন, দুটি উদ্দেশ্যে আমরা ইনভেস্টর সামিট করতে যাচ্ছি। এর মধ্যে একটি হচ্ছে, বাংলাদেশ গত ১০ বছরে কী অর্জন করেছে, তা জানাতে। আরেকটা হচ্ছে নতুন বাংলাদেশকে জানানো এবং ব্র্যান্ডিং করতে।

তিনি বলেন, আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি এবং প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন। প্রকৃতপক্ষে আমরা গত ১০ বছরে অনেক অর্জন করেছি। এখন আমাদের পরবর্তী ধাপে (উন্নত দেশ) যেতে হবে। এ কারণে আমাদের দেশে বিভিন্ন খাতে বিনিয়োগ দরকার। এক্ষেত্রে আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) ও ক্যাপিটাল মার্কেটে ফোকাস করব।

সালমান এফ রহমান বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ ফেরত নেওয়ার পলিসি সম্পর্কে জানতে চায়। এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে পুঁজিবাজারে বিনিয়োগ। আমরা বাংলাদেশের পুঁজিবাজারকে বর্ধিত করতে চাই। এছাড়া ফ্রন্টিয়ার মার্কেট থেকে ইমার্জিং মার্কেটে নিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে যুক্ত হয়ে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের পুঁজিবাজারে নতুন নতুন প্রোডাক্ট আসছে। অবকাঠামো উন্নয়নেও এখন বন্ড ছাড়া হচ্ছে। মিউনিসিপাল বন্ডের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বন্ড মার্কেটের মাধ্যমে ব্যক্তি শ্রেণিসহ সরকারও ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রবাসীসহ বিদেশিরা এসব বন্ডে বিনিয়োগ করতে পারে। একইসঙ্গে মিউচুয়াল ফান্ডেরও বিনিয়োগের বড় জায়গা আছে। আমাদের এমন আয়োজনের উদ্দেশ্য হচ্ছে পার্টনারশিপ-বিনিয়োগ বৃদ্ধি করা। এর অর্থ যারা এখানে বিনিয়োগ করতে আসবেন তারাও যেন লাভবান হন, বাংলাদেশও যেন লাভবান হয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা