বাণিজ্য

‘নগদে’ নিটল মটরসের পেমেন্টে মোটরসাইকেল জিতলেন দু’জন

নিজস্ব প্রতিবেদক: ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে নিটল মটরস লিমিটেডের পেমেন্ট করে দুটি মোটরসাইকেল জিতেছেন দুজন।

‘নগদ’-এর মাধ্যমে নিটল মটরসের পেমেন্ট করে কুপনের মাধ্যমে এই উপহার জিতে নিলেন তারা।

সম্প্রতি রাজধানীর নিটল নিলয় সেন্টারে এক র‍্যাফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে সেপ্টেম্বর ২০২১-এর লাকি উইনারদের নির্বাচিত করা হয়। নির্বাচিত ব্যাক্তিরা হলেন রংপুরের বাসিন্দা মো. রেজাউল করিম ও জামালপুরের বাসিন্দা মো. বিপ্লব। এই র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে তাঁরা দুজনই হিরো হাঙ্ক মোটরসাইকেল জিতে নিয়েছেন।

‘নগদ’ ও নিটল মটরস লিমিটেড যৌথভাবে র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে উপহার প্রদানের এই ক্যাম্পেইনটি শুরু করেছে গত সেপ্টেম্বরের এক তারিখ থেকে। প্রতিমাসে চলমান এই ক্যাম্পেইন থেকে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন দারুণ সব আকর্ষণীয় উপহার। এর আগে গ্রাহকেরা নিটল মটরসে ‘নগদ’-এর মাধ্যমে মাসিক রেন্টাল পরিশোধের ক্ষেত্রে ১৯ হাজার টাকা বা তার বেশি পেমেন্ট করে পেয়েছেন ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

সেপ্টেম্বর ২০২১-এর লাকি উইনারদের নির্বাচিত করার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটল নিলয় গ্রুপের গ্রুপ ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমেদ, ফাইন্যান্স ডিরেক্টর মুহাম্মদ সেলিম, ডিরেক্টর (ট্রেজারি) আরিফ আহমেদ, সিইও (সেলস) তানভীর শাহিদ রতন, সিইও (এক্সপ্রেস সেলস) মুস্তাক আহমেদ ও ‘নগদ’-এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু, এবং হেড অব করপোরেট সেলস (ঢাকা) মো. হেদায়াতুল বাশার।

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে ‘নগদ’ ও নিটল মটরস গ্রাহকদের উপহার দেওয়া হয়েছে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে। এই ক্যাম্পেইনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এমন আকর্ষণীয় আরও কিছু ক্যাম্পেইন খুব শিগগির দেখতে পাবেন ‘নগদ’-এর গ্রাহকেরা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা