বাণিজ্য

মালদ্বীপে রিসোর্ট ওয়্যার রপ্তানিতে আগ্রহী বাংলাদেশ

বাসস : বাংলাদেশ থেকে তৈরি পোশাক বিশেষ করে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাক আমদানির জন্য মালদ্বীপ সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

রোববার (২০ জুন) ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিরুজিম্যাথ সামির সাথে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এই অনুরোধ করেন।

ফারুক হাসান বলেন, যেহেতু মালদ্বীপ আন্তর্জাতিক পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্থান এবং দেশটিতে সারা বছর পর্যটকদের আনাগোনা থাকে, তাই সেখানে রিসোর্ট ওয়্যার ও অবকাশকালীন পোশাকের চাহিদা রয়েছে। বাংলাদেশি পোশাক রপ্তানিকারকরা এসব পোশাক সরবরাহ করতে আগ্রহী বলে তিনি জানান।

সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ও হাইকমিশনার বাংলাদেশ থেকে মালদ্বীপে পোশাক রপ্তানির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও তারা আলোচনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বিজিএমইএ সহসভাপতি মিরান আলী ও মালদ্বীপ হাইকমিশনের ফার্ষ্ট সেক্রেটারি আহমেদ ফাজিল উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা