বাণিজ্য

৩৬০ ডিগ্রি আর্থিক সেবার পরিকল্পনা নগদের

নিজস্ব প্রতিবেদক: দেশের নাগরিকদের জন্য ৩৬০ ডিগ্রি আর্থিক সেবা দিতে ২০২২ সালের মধ্যে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভির এ মিশুক।

সম্প্রতি এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) আয়োজিত ‘সিইও টক’ ওয়েবিনারে তিনি এ আগ্রহ প্রকাশ করেন বলে নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মিশুক বলেন, যদি বেসরকারি পর্যায়ে সঠিক যন্ত্রপাতি ও উদ্যোগ থাকে, তাহলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকা স্বত্ত্বেও সরকার পিপিপি দিতে পারে। শুরুর দিকে আমরা আমাদের অংশীদারের কাছ থেকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। পরে তারাও আমাদের সহযোগিতা করেছেন।

ডাক বিভাগ দীর্ঘদিন ধরে ‘লোকসানি প্রকল্প’ বিবেচিত হয়ে আসছিল মন্তব্য করে নগদের এমডি বলেন, আমাদের পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটির সাথে পার্টনারশিপ করি। প্রথমদিকে কিছু প্রতিবন্ধকতা ছিল। কিন্তু আমি জানি, ডাক বিভাগের অবকাঠামো দিয়েই একটা পার্থক্য তৈরি করা সম্ভব।

আলোচনায় বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সৈয়দ আবদুল্লা আল মামুন বলেন, তিনি ‘নগদ’-এর ‘অবিশ্বাস্য অগ্রযাত্রা’ প্রত্যক্ষ করছেন এবং তিনি এ প্রতিষ্ঠানকে বাংলাদেশের স্টার্টআপ জগতের ‘বেঞ্চমার্ক’ হিসেবে দেখছেন।

সান নিউজ/এমএইচআর/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা