বাণিজ্য

বিদেশি বিনিয়োগ কমেছে ১১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: করোনার কারণে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ১১ শতাংশ। বিশ্বে সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই) বিপর্যয়ই এর মূল কারণ। ২০২০ সালে এফডিআই কমেছে আগের বছরের চেয়ে ৩৫ শতাংশ।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের সর্বশেষ বিশ্ব বিনিয়োগ রিপোর্টের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। সোমবার বিশ্বব্যাপী রিপোর্টটি প্রকাশিত হয়।

আঙ্কটাডের তথ্য অনুযায়ী, বাংলাদেশে গত বছর বিনিয়োগ এসেছে ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ৮০০ কোটি টাকা। এর আগের বছর ২০১৯ সালে এফডিআই এসেছিল ২৮৭ কোটি ৪০ লাখ ডলার বা বর্তমান বিনিময় হার অনুযায়ী ২৪ হাজার ৪৩০ কোটি টাকা। বাংলাদেশে ২০২০ সাল শেষে মোট বিদেশি বিনিয়োগের স্থিতি এক হাজার ৯৩৯ কোটি ডলার। যা এর আগের বছর শেষে ছিল এক হাজার ৭৭৮ কোটি ডলার।

আঙ্কটাডের প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বের দেশগুলো ২০২০ সালে এফডিআই পেয়েছে এক লাখ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫ লাখ কোটি টাকা। ২০১৯ সালে বিশ্বে এফডিআই ছিল দেড় লাখ কোটি ডলার। গত বছর দক্ষিণ এশিয়ায় শুধু ভারত ছাড়া সব দেশের এফডিআই কমেছে। অন্যদিকে চীন ও হংকংয়ের কারণে সার্বিকভাবে এশিয়াতে বিনিয়োগ আগের বছরের চেয়ে ৪ শতাংশ বেড়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা