বাণিজ্য

সাইবার সিকিউরিটি নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডাটাবেজের নিয়মিত ব্যাকআপ সংরক্ষণ নিশ্চিতের জন্য প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠানে সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট টিম গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

‌সোমবার (২১ জুন) বাংলা‌দেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি ক‌রা হয়।

এতে বলা হয়, সাইবার সিকিউরিটি ম্যানেজমেন্ট টিমকে আইসিটি সিকিউরিটি এবং সিস্টেমের ব্যাকআপ সংক্রান্ত প্রতিষ্ঠানের সামগ্রিক অবস্থা নিয়মিত পরিচালনা পর্ষদ সভায় উপস্থাপন করতে হবে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগু‌লো‌কে ন্যূনতম প্রতি কর্মদিবস শেষে সামগ্রিক লেজার, ডাটাবেজ এবং ব্যাকআপ সংগ্রহ করে গাইডলাইন্স অনুযায়ী তা যথাযথভাবে সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করারও নির্দেশ রয়েছে তাতে।

সর্বোপরি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর আইটি ঝুঁকিগুলো কার্যকর ও ফলপ্রসূভাবে মোকাবিলা করার লক্ষ্যে ২০০৫ সালে প্রবর্তিত ও ২০১০ এবং ২০১৫ সালে সংশোধিত গাইডলাইন অন আইসিটি সিকিউরিটি ফর ব্যাংক অ্যান্ড নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের পরিপালন প্রত্যেক আর্থিক প্রতিষ্ঠানকে নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়।

সাননিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা