সংগৃহীত
খেলা

বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল

স্পোর্টস ডেস্ক : বিপিএলের দশম আসরে শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবার ট্রফি জিতেছে বরিশাল।

আরও পড়ুন : টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা

শুক্রবার (১ মার্চ) টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বরিশাল। প্রথমে ব্যাট করে বরিশালকে ১৫৫ রানের সহজ লক্ষ্য দেয় কুমিল্লা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেয় তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। দুজনের ব্যাট থেকে আসে ৭৬ রান। ২৬ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন তামিম। মঈন আলীর বলে বোল্ড আউট হন তিনি।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

তামিমের আউটের পর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি মিরাজও। মঈন আলীকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি। ২৬ বলে ২৯ রান করে আউট হন এই ডান হাতি ব্যাটার।

তিন নাম্বারে ব্যাট করতে এসে মুশফিকতে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন কাইল মায়ার্স। ৩০ বলে ৪৬ রানে মায়ার্স আউট হলেও ততক্ষণে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বরিশাল। ১৭ বলে ১৩ রান করে আউট হন মুশফিক।

আরও পড়ুন : ফাইনালের টিকিট সংকট

শেষ পর্যন্ত মিলারের ৮ ও মাহমুদউল্লাহর ৭ রানে ভর করে বল এবং উইকেট হাতে থাকতেই প্রথমবার বিপিএলের শিরোপা জিতলো দক্ষিণ অঞ্চলের দলটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা