সংগৃহীত ছবি
খেলা

ফাইনালের টিকিট সংকট

নিজস্ব প্রতিবেদক: দিন পার হলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনাল। এমন এক ম্যাচ ঘিরে উত্তেজনাও চরমে। তারকা উপস্থিতি দুই দলেই প্রায় সমানে সমান। জমজমাট এক ফাইনালের প্রত্যাশায় বুঁদ হয়ে আছে দেশের ক্রিকেটাঙ্গন।

আরও পড়ুন: ফাইনাল খেলছেন ফিজ

শুক্রবার ( ১লা মার্চ )ফাইনালে মুখোমুখি হবে বিপিএলের সবচেয়ে জনপ্রিয় দুই দল ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এমন এক ম্যাচের আগেরদিন দুপুরেও হদিশ নেই টিকিটের। সকাল থেকে টিকিটের অপেক্ষায় লাইন দিয়ে অপেক্ষা করছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: প্লে-অফে তামিমের বরিশাল

সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। দুপুরের কাঠফাটা রোদে জড়ো হয়ে অনেকেই স্লোগান দিচ্ছেন বিসিবি এবং টিকিট বিক্রির প্রক্রিয়ার ওপর। অনেকেই আবার অনলাইনে টিকিট কেটেও অপেক্ষা করছেন প্রিন্ট কপির জন্য। এর আগে কোয়ালিফায়ারে অনলাইনে টিকিট কেটেও মাঠে ঢুকতে না পারার অভিযোগ করেছিলেন কেউ কেউ। সময় যতই পার হচ্ছে মিরপুরগামী ক্রিকেট ভক্তদের ভিড় ততই বেড়ে চলেছে।

আরও পড়ুন: ফিল্ডিংয়ে তামিমের বরিশাল

বিসিবির ওয়েবসাইটে টিকিট কাটতে গেলেও দেখা গিয়েছে সেখানে টিকিট ক্রয়ের সুযোগ নেই। ফাইনালের একদিন আগেও সেখানে ঝুলছে ‘No upcoming matches. Tickets are currently unavailable.’ লেখা একটি বার্তা।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গড়াবে বিপিএলের দশম আসরের ফাইনাল ম্যাচ। প্রথম শিরোপার সন্ধানে থাকা ফরচুন বরিশালের মুখোমুখি হবে আসরের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা