সংগৃহীত ছবি
খেলা

এক চোখে সাকিবের খেলা সহজ

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলে চোখের সমস্যার কারণে সময়টা ভাল যাচ্ছিলো না সাকিব আল হাসানের। তবে শেষ ৩ ম্যাচে ব্যাট হাতে নিজের বিধ্বংসী রূপে ফিরেছেন এই টাইগার অলরাউন্ডার। তবে এক চোখে সাকিব ভালো পারফরম্যান্স করেছে বলে জানান রংপুরের বিদেশি ক্রিকেটার জেমি নিশাম।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জেমি নিশাম। এ সময় তিনি বলেন, আসলে চোখের সমস্যা সম্ভবত তাকে সাহায্য করছে (হাসি)। এক চোখে খেলাটা আরও কাজ সহজ করে দিয়েছে তাকে । সে দারুণ একজন ক্রিকেটার। আমি জানি না তার চোখের কী সমস্যা হয়েছে। সে যা করছে, তাই ভালো হচ্ছে।

প্রথম পাঁচ ম্যাচে তিন ইনিংসে ব্যাট করে মাত্র ৪ রান করে ছিলেন সাকিব। তবে সবশেষ তিন ম্যাচে ১৩০ রান করেছেন তিনি। তাই এক চোখই সাকিবকে সাহায্য করছে কি না এমন প্রশ্নের জবাবে নিশাম জানান, হয়তো (হাসি)। যদি সে চোখে নাও দেখে, তাহলেও সে বল করতে নেমে যাবে।

আরও পড়ুন : শীর্ষস্থান হারালেন সাকিব

নিশাম আরও বলেন, সে দারুণ খেলছে আমাদের হয়ে। সে অন্যতম সেরা ব্যাটার এবং একইঙ্গে অন্যতম সেরা বোলারও। দলের জন্য এটি বাড়তি সুবিধা। গত কয়েক ম্যাচে সে বেশ ভালো করেছে। আশা করি সে ফাইনাল পর্যন্ত এটা ধরে রাখতে পারবে।

বিপিএলের দশম আসরের লিগ পর্ব প্রায় শেষ পর্যায়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সবার শীর্ষে আছে সাকিবদের দল রংপুর। ৯ ম্যাচে সাত জয় নিয়ে তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সমান ১৪ পয়েন্ট করে পেয়েছে। নিজেদের শেষ ৬ ম্যাচেই টানা জয় পেয়েছে রংপুর।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা