সংগৃহীত ছবি
খেলা

কুমিল্লার বিশাল জয়

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলে প্রথমে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে রানবন্যায় ভাসায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই সঙ্গে তাদের ৭৩ রানের বিশাল ব্যবধানে হারায় কুমিল্লা।

আরও পড়ুন : সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে পাহাড় সামন ২৪০ রানের লক্ষ্য দেয় কুমিল্লা। জবাব দিতে নেমে ১৬৬ রানেই গুটিয়ে যায় শুভগত হোমের দল। এতে ৭৩ রানের বড় জয় পায় লিটন দাসের দল।

বিশাল রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন চট্টগ্রামের দুই ওপেনার জশ ব্রাউন ও তানজিদ হাসান তামিম। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ ওভার শেষে ৮০ রান তোলে দলটি। তবে ফিফটি পূরণ করতে পারেনি ওপেনারের কেউই।

আরও পড়ুন : দুর্ঘটনার কবলে ক্রিকেটারদের বাস

২৪ বলে ৪১ রান করে তানজিদ তামিম আউট হলে ২৩ বলে ৩৬ রান করে তার দেখানো পথে হাঁটেন জশ ব্রাউন। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি টম ব্রুসও। ৭ বলে ১১ রান করে রিশাদকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই ডান হাতি ব্যাটার।

৮ বলে ১২ রান করে শাহাদত হোসেন আউট হলেও ব্যাট চালাতে থাকেন সৈকত আলী। ১১ বলে ৩৬ রান করে সৈকত আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় চট্টগ্রাম। ১৩ বলে ১৯ রানের ইনিংস খেলেন শুভাগত হোম।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

এরপর শুরু হয় চট্টগ্রামের উইকেট মিছিল। কার্টিন ক্যাম্ফার (৫), শহিদুল ইসলাম (২), আল আমিন (০) এবং বিলাল খান ডাক আউট হলে ২১ বলে হাতে থাকতেই ১৬৬ রানে অলআউট হয় চট্টগ্রাম। এতে ৭৩ রানের বড় জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১৬তম ওভারে তিন বলে তিন ব্যাটারকে ফিরিয়ে চলতি বিপিএলের প্রথম হ্যাটট্রিক করেন মঈন আলী।

কুমিল্লার হয়ে রিশাদ হোসেন ও মঈন আলী ৪টি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও ২ উইকেট নেন মোস্তাফিজুর রহমান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা